'আমি ভর্তি হব না,' বদলে নবান্ন-শপিংমল-ক্লাবে ঘুরে বেড়ান করোনায় আক্রান্ত তরুণ

রবিবার লন্ডন থেকে ফিরেছেন। তারপর মঙ্গলবার, ১৭ তারিখ, বেলেঘাটা আইডি-তে ধরা পড়ে লন্ডন ফেরত ওই তরুণের শরীরে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। তারপরই ওই যুবককে বেলেঘাটা আইডি-র আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নেওয়া হয়। একইসঙ্গে কোয়ারেন্টাইনে নেওয়া হয় ওই তরুণের পরিবারের সবাইকে ও গাড়িচালকেও। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তরুণের অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে, পরিবারের লোকেদের লালরসের নমুনা সংগ্রহ করে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে পুনে নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার রিপোর্ট আজই আসবে। 

from https://ift.tt/2IVk2IP
via IFTTT

Comments