কলকাতা: কবির সঙ্গে আলাপচারিতা। বিশিষ্ট কবি জয় গোস্বামীর সঙ্গে মুহূর্ত উদযাপকন করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বাংলা বিভাগের ছাত্রছাত্রীরাই এই করে। বুধবার বিশ্যাবিদ্যালের এজেসি বোস অডিটোরিয়ামে উপস্থিত হয়েছিলেন জয় গোস্বামী। ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর কথাবার্তা। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। কবিকে স্বরচিত কবিতা শোনান অনেকেই। উপস্থিত ছিলেন অধ্যাপক স্বপন চক্রবর্তী। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক শাওন নন্দী, মোস্তাক আহমেদ, ঋতম মুখোপাধ্যায় প্রমুখ। ছাত্রছাত্রীদের মধ্যে কবিতা শোনান– সুদীপ রাহা, সঞ্চারী ভৌমিক, তিতাস বন্দ্যোপাধ্যায়, সিমন রায়-সহ আরও অনেকেই। জয় গোস্বামীর কথায় উঠে আসে বহুবছর আগে রানাঘাট শহরে কাটানো তাঁর জীবনের নানা কথা। কবির প্রিয় চূর্ণী ন্দীর কথা। বক্তব্যের শেষে তাঁকে কবিতা পড়তে অনুরোধ করেন অনেকে। তাঁর কবিতা সংগ্রহ দ্বিতীয় খণ্ড থেকে কবি পাঠ করেন, ‘বুববুল পাখির কবিতা’, ‘পর্দা’, ‘হৃদি ভেসে যায়’ কবিতা তিনটি। The post প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আলাপচারিতায় কবি জয় গোস্বামী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaki...