‘দুর্নীতিতে নিমজ্জিত কংগ্রেস উন্নয়ন দেখতে পায় না’
নয়াদিল্লি: পাপ্পু থেকে গাপ্পু হয়েছে রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতিকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। সেই সঙ্গে আরও জানালেন যে দুর্নীতিতে নিমজ্জিত কংগ্রেস শুধু দুর্নীতিই দেখতে পায়। সম্প্রতি মোদী সরকারের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। ফ্রান্সের সঙ্গে রাফায়েল চুক্তির পিছনে বড় দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন রাহুল। একই সঙ্গে নোট বাতিলের কুফল নিয়েও সরব হয়েছেন মোদীর বিরুদ্ধে। আরও পড়ুন- শাসকের চাপ বাড়িয়ে সীমান্ত এলাকায় বাড়ছে বিজেপি এই নিয়েই বিরোধী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে আক্রমণ করেছেন মন্ত্রী মুখতার। ব্যাঙ্গের সুরে তিনি বলেছেন অযৌক্তিক কথা বলছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, “যে ব্যক্তি মিথ্যের উপরে দাঁড়িয়ে পাপ্পু থেকে গাপ্পু হয়েছে সে অযৌক্তিক কথা বলবেই।” আরও পড়ুন- মশাবাহিত রোগ রুখতে মোবাইল অ্যাপ্লিকেশন আনল পুরসভা একই সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস এবং ওই দলের শাসনকালকেও কটাক্ষ করেছেন দেশের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। তিনি বলেছেন, “দেশের সব ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত কংগ্রেস। দ...