Posts

Showing posts from June, 2018

রাণবীরের মা’য়ের জন্মদিনে স্পেশ্যাল এফর্ট আলিয়ার

মুম্বই : বলিউডের নতুন প্রেমের জোয়ারে অনেকই মেতেছেন৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু আলিয়া ভাট, কেউই বাদ নেই এই তালিকায়৷ পিগি চপস যেখানে বিদেশি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে আলিয়া টিনসেল থেকেই খুঁজে নিয়েছেন নিজের স্বপ্নের রাজপুত্তরকে৷ রণবীরের পরিবারেও আলিয়ার এন্ট্রি প্রায় পাকাপাকিভাবে হয়ে গিয়েছে আর কি৷ নীতু কাপুরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা৷ কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ডিনার৷ নায়িকাকে ঋদ্ধিমা কাপুরের দেওয়া হীরের ব্রেসলেট৷ সবকিছুর হিসেব গিয়ে ঠেকেছে একটাই দিকে৷ খুব শিগগিরি বিয়ে করতে চলেছেন এই নিউ-কাপেল৷ আলিয়া-রণবীরের বিষয় একের পর এক চাঞ্জল্যকর তথ্য প্রকাশ হয়েই চলেছে৷ এখন শোনা যাচ্ছে, নীতু কাপুরের জন্মদিনের জন্য প্যারিস পাড়ি দেবেন আলিয়া৷ আ রও পড়ুন : বলি সফরে আবারও স্বস্তিকা! সঙ্গীটি কে জানেন? কয়েক মাস আগে বুলগেরিয়াতে ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং চলাকালীন আলিয়ার জন্মদিন পালন করা হয়েছিল সেখানে৷ নীতু কাপুর এবং ঋষি কাপুর মুম্বই থেকে সুদূর বুলগেরিয়া ছুঁটে গিয়েছিলেন৷ শুধুমাত্র আলিয়ার জন্মদিন পালন করবেন বলে৷ এছাড়াও গত সপ্তাহে আলিয়া এবং সঞ্জয় দত্তকে রণবীর এবং তাঁ...

যে কোনও মুহূর্তে জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযান!

কাবুলঃ   তালিবানদের বিরুদ্ধে অস্ত্রবিরতি শেষ করার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। শুধু অস্ত্র-বিরতি থেকে সরে আসা নয়। ইতিমধ্যে তালিবানদের শান্তি আলোচনাতে বসার কথাও জানিয়েছেন আফগান-প্রেসিডেন্ট। গনি বলেছেন, “তারা কি হত্যাকাণ্ড চালিয়ে যাবে না শান্তি প্রক্রিয়ায় যোগ দেবে। তা এখন তালিবানকেই সিদ্ধান্ত নিতে হবে।” চলতি মাসে রমজান ও ইদ উপলক্ষে আফগানিস্তান সরকারের একতরফা অস্ত্রবিরতি ঘোষণার বিপরীতে শুধু ইদের ছুটির তিন দিন অস্ত্রবিরতিতে সম্মতি দিয়েছিল তালিবান। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত দুপক্ষের ওই অস্ত্রবিরতির সময় তালিবানরা রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে শহরগুলোতে এসে সেনা, পুলিশ ও সাধারণ লোকদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করেছিলেন। দুপক্ষের এই অস্ত্রবিরতি শেষ হওয়ার পর আরও ১০ দিন তালিবানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা বন্ধ রাখতে সরকারি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছিলেন গনি। কিন্তু এর মধ্যে আফগানিস্তানে একের পর এক হামলা চালায় তালিবান জঙ্গিরা। একের পর এক বড় হামলা সত্বেও ইদের পর থেকে এতদিন আফগান নিরাপত্তা বাহিনী মূলত আত্মরক্ষামূলক অবস্থানেই ছিল। এবার প্রেসিডেন্টের ঘোষণার পর তারা তালে...

Dengue: Kolkata municipality proposes committee

Image
from https://ift.tt/2yVPqop via IFTTT

ফের উত্তর প্রদেশে ভাঙল আম্বেদকরের মূর্তি

লখনউ: ফের ভাঙা হল দলিত আইকন ভিমরাও রামোজি আম্বেদকরের মূর্তি। ঘটনাস্থল আবারও সেই উত্তর প্রদেশের আজমগড়। ঘটনাটি ঘটেছে আজমগড় জেলার কপতগঞ্জ থানা এলাকার রাজা পাত্তি গ্রামে। শনিবার সকালের দিকে গ্রামের সংবিধান প্রণেতা আম্বেদকরের ভাঙা মূর্তি দেখতে পান গ্রামবাসীরা। খুব স্বভাবিকভাবেই বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় গ্রামে। খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে আসরে নামে পুলিশ। গ্রামবাসীদের ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি বসানো হয় নতুন মূর্তি। নতুন মূর্তি বসানোর কাজ পুলিশ নিজেই উদ্যোগ নিয়ে করে ফেলে। এলাকায় উত্তেজনা ছড়াতেই দুষ্কৃতিরা এই মূর্তি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন কপতগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর দীননাথ পাণ্ডে। তাঁর কথায়, “এই ঘটনায় কোনও ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের না করায় এফআইআর করা যায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।” এই নিয়ে গত পাঁচ মাসে তিন বার আম্বেদকরের মূর্তির উপরে হামলা চলল উত্তর প্রদেশে। যার মধ্যে দু’টি ঘটনাই আজমগড় জেলার। মার্চ মাসের ১০ তারিখে আজমগড় জেলা থেকেই শুরু হয়েছিল প্রথম ঘটনা। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর এপ্রিল মাসে বালিয়া জেলায় ঘটে দ্বিতীয় ঘটনা। যদিও সেই ঘটনায় এখনও কা...

শিক্ষামন্ত্রীর বার্তাকে বুড়ো আঙুল, অবাধে চলছে তোলাবাজি

স্টাফ রিপোর্টার, কলকাতা: কলেজে ছাত্র ভরতির নামে তোলবাজির অভিযোগে ২ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যকে গ্রেফতার করল পুলিশ৷ লালাসাহেব গুপ্ত ও রীতেশ কুমার জয়সওয়াল নামের ওই দু’জন ছাত্র নেতাকে শনিবার মহারাজা শ্রীশ চন্দ্র কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়৷ তোলাবাজি বন্ধ করতে একাধিক বার হুঁশিয়ারি দিয়ে এসেছেন শিক্ষামন্ত্রী৷ এবার তোলাবাজি বন্ধ করতে আরও কড়া হচ্ছে শিক্ষা দফতর৷ শনিবার সব কলেজের অধ্যক্ষদের বৈঠকে ডেকেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন‘‘তোলাবাজির কোনও রং হয় না৷ অভিযোগ প্রমাণ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷ এর শেষ কোথায় দেখতে চাই৷’’ পড়ুয়া, অভিভাবকদের থানায় অভিযোগ জানাতেও এদিন নির্দেশ দেন তিনি৷ থেমে থাকেননি মুখ্যমন্ত্রীও৷ কলেজে কলেজে দেদার তোলাবাজির অভিযোগ পেয়েই পুলিশ কমিশনারকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত খোলা হয়েছে পুলিশ হেল্পলাইন নম্বর৷ অভিযোগ প্রমাণ হলে কড়া শাস্তির কথা জিনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর নির্দেশেই সোমবার থেকে রাজ্যের প্রতিটি কলেজে বারতি পুলিশ মোতায়ন করা হবে৷ কলেজর আশেপাশে কোনও বহিরাগতদেরও থাকা চলবে না৷ ...

পুরুলিয়ায় অমিতের বিশাল সভার খরচ কোটি টাকা?

সুমন বটব্যাল, কলকাতা: এক, দু’ লাখ নয় পুরুলিয়ার শিমুলিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভার জন্য খরচ করা হয়েছে প্রায় ১ কোটি টাকা! শুধু মাত্র প্যান্ডেল তৈরির জন্যই খরচ করা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা৷ এমনটাই দাবি শাসকদলের৷ রাজ্যের মন্ত্রী তথা পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, ‘‘খোঁজ নিয়ে দেখুন, অমিত শাহর সভায় প্রায় কোটি টাকা খরচ করেছে বিজেপি৷’’ একই সঙ্গে তাঁর জোরালো অভিযোগ, ‘‘টাকার বিনিময়ে ঝাড়খন্ডের বোকারো, এরাজ্যের আসানসোল ও দুর্গাপুর থেকে গাড়িতে করে লোক এনে মাঠ ভরিয়েছিল বিজেপি৷’’ বিজেপির এরাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘অমিত শাহের জনসভার মঞ্চের জন্য সবমিলিয়ে মাত্র ৫ লাখ টাকা খরচ করা হয়েছে৷ আসলে জঙ্গলমহলে আমাদের জনসভায় লাখো মানুষের উপস্থিতি দেখে শাসকদল ভয় পেয়ে গিয়েছে৷ তাই ওরা মিথ্যে কুৎসা করছে৷’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘আমরা নয়, শাসকদলই টাকা ছড়িয়ে, সন্ত্রাস করে পঞ্চায়েত ভোট করিয়েছে৷’’ গত বৃহস্পতিবার পুরুলিয়ার শিমুলিয়ায় ঝাড়খন্ড সীমান্তে জনসভা করেন অমিত শাহ৷ বিজেপি নেতৃত্বর ...

বহুতল থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায়

কলকাতা:   দুর্ঘটনা নাকি, আত্মহত্যার সময় দেবে উত্তর। কিন্তু আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টলিউডের টেনি দা। নিজের ফ্ল্যাট থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায়। আজ শনিবার সন্ধে সাতটা নাগাদ, গল্ফ গ্রিনে তাঁর ফ্ল্যাটের নিচে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁর প্রতিবেশীরা। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় অভিনেতাকে ভর্তি করানো হয়েছে শহরের এক বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, মাথায়, হাতে ও পায়ে গুরুত্বর চোট পেয়েছেন তিনি। প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, নিজের ফ্ল্যাটের তিনতলার বারান্দা থেকেই নীচে পড়েছেন তিনি। তবে বিষয়টা খতিয়ে দেখছেন পুলিশ। The post বহুতল থেকে পড়ে গুরুতর জখম অভিনেতা চিন্ময় রায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India . from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NcDKk9 via IFTTT

কাউন্সিলের অনুমোদন পেলে মেডিক্যাল পড়ার সুবিধা মিলবে কোচবিহারেও

স্টাফ রিপোর্টার, কোচবিহার: সব কিছু ঠিকঠাক এগোলে আগামী শিক্ষাবর্ষ থেকেই কোচবিহারে সরকারি মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হবে৷ জেলার প্রাচীন হাসপাতাল এমজেএনকে-ই এর জন্য বেছে নেওয়া হয়েছে৷ তবে সবকিছুর আগে প্রয়োজন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদন৷ আগামী সেপ্টেম্বরে এমসিআই-এর এক প্রতিনিধি দল কোচবিহারে পরিকাঠামো খতিয়ে দেখতে আসছেন৷ তাঁরা সবুজসঙ্কেত দিলে কোচবিহার এমজেএন হাসপাতালেই শুরু হবে মেডিক্যাল কলেজের কাজ৷ তবে পঠনপাঠনের জন্য কোচবিহার স্টেডিয়ামে অবস্থিত যুব আবাসকেই চিহ্নিত করেছে জেলা প্রশাসন৷ এমসিআই চাইলে সেখানেই অস্থায়ীভাবে পঠনপাঠন শুরু হবে৷ পরে মেডিক্যাল কলেজের জন্য নির্মীয়মান ভবনের কাজ শেষ হলে সেখানে পঠনপাঠন স্থায়ী ভাবে শুরু করা হবে৷ আরও পড়ুন: সহপাঠীকে গণধর্ষণ! সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে চলছে হেনস্থা কোচবিহারে একটি মেডিক্যাল কলেজের দাবি দীর্ঘদিনের৷ কোচবিহার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার৷ তাই এখান থেকে কোনও রোগীর চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া সময় সাপেক্ষ৷ এবং ব্যয় সাপেক্ষও বটে। তাই দীর্ঘদিন ধরেই জেলায় একটি মেডিক্যাল কলেজের দাবি ছ...

‘আমার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক ভেঙেছে’ বিস্ফোরক বার্তা অনুষ্কের

কলকাতা: সঞ্জনায় রূপে ফিদা হয়েছেন অঙ্কুশ। ভেঙেছে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক। সম্প্রতি এমনই এক খবরে সরগরম টলিউড। লিস্টে থেকে বাদ পড়েনি সংবাদ মাধ্যমও। ‘ভেঙেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক, এখন কে নায়কের মন জুড়ে?’ এমন নানান শিরোনাম উঠে আসছে পেজ থ্রি-তে। যা চোখে পড়তেই চমকে গেলেন নায়ক! খবরের শিরোনামের স্ক্রিন শট নিয়ে পোস্ট করলেন ট্যুইটারে। নিমেষে মুখ বন্ধ করে দিলেন নিন্দুকদের। জানিয়ে দিলেন, ” আমি মেয়েদের ব্যাপারে একটু চুজি। তাই লাভ অ্যাজ ফাস্ট সাইটে একদমই বিশ্বাসী নই।” তবে এখন প্রশ্ন হঠাৎ কেন এমন কথা ঘুরছে লোকের মুখে মুখে। আসলে ঘটনার সূত্রপাত নায়কের ‘ফিদা’ সেটে যাওয়া নিয়ে। নে এছবিতে তিনি অভিনয় করছেন না, তাহলে কেন গেলেন সেখানে? এই প্রশ্নের উত্তরে দু’য়ে দু’য়ে চার করেছেন কিছু মানুষ। তবে এ ব্যাপারে মিডিয়াকে কোনওরকম দোষারোপ করেননি অভিনেতা। কারণ ট্যুইটারে নায়ক জানিয়ে দিয়েছেন, ” এমন খবর ছাপার জন্য তিনি মোটেও মিডিয়ার ওপর রাগ করেননি। কারণ তাঁর কাছের কোনও মানুষই ‘ফিদা’ সেটে তাঁর যাওয়ার কথা ফাঁস করেছে।” তাই গোটা ঘটনাটি থেকে নায়ক একটাই শিক্ষা নিয়েছেন। তিনি লিখেছেন, ” আর কোনও দিনও অন্যের ছবির শ্যুটিং সেটে য...

বাবা-মা’কে চিরতরে হারিয়ে নিজেকে শেষ করে দিল তরুণী

স্টাফ রিপোর্টার, কলকাতা: বাবা-মাকে চিরতরে হারিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিলেন ১৯ বছরের এক তরুণী৷ শুক্রবার রাতে কলকাতার তিলজলা থানার পুলিশ চৌবাগা রোডের বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবা-মা’কে হারিয়ে একাকিত্বের জেরেই উত্তরা চৌধুরী ওরফে জুয়েল এই চরম সিদ্ধান্ত নেয়৷ এলাকায় শান্ত স্বভাবের হিসেবেই পরিচিত ছিল উত্তরা৷ স্বভাবতই, তাঁর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ পরিবার ও স্থানীয় সূত্রের খবর, মাত্র ১৫ বছর বয়সে ২০১৪ সালে বাবাকে হারান উত্তরা৷ তখন থেকেই তিনি কার্যত মনমরা হয়েছিলেন৷ তারওপর মায়েরও শরীর ভালো ছিল না৷ বেলভিউ হাসপাতালে ভরতি ছিলেন উত্তরার মা। শুক্রবার সন্ধ্যায় তাঁর মায়ের মৃত্যু হয়৷ মাকে হারিয়ে কান্না তো দুরস্ত কার্যত গুম মেরে যান উত্তরা৷ পরিবার সূত্রের খবর, মাকে হারানোর পর থেকে একটুও কাঁদেনি উত্তরা৷ উল্টে একেবারে চুপ হয়ে গিয়েছিল সে৷ শুক্রবার রাতে স্থানীয়রা জানলা দিয়ে দেখতে পান ঘরের সিলিং ফ্যান থেকে ওড়নায় ঝুলছে উত্তরার দেহ৷ খবর পেয়...

সহপাঠীকে গণধর্ষণ! সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে চলছে হেনস্থা

বিজয়ওয়াড়া: গণধর্ষণ ও তারপর ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার করা হল ইঞ্জিনিয়ারিং কলেজের তিন প্রাক্তন ছাত্রকে। ফাইনাল ইয়ারে এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বছর ঘুরেও দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে ওই ছাত্রীকে। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার আগিরিপল্লীর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটনাটি ঘটে। ২০১৭-তে ওই গণধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভিযোগকারিনী। এক বন্ধুর বার্থ ডে পার্টিতে গিয়ে ঘটনার শিকার হন ওই তরুণী। তাঁকে জোর করে মদ খাইয়ে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। একটি হোটেলে পার্টি চলাকালীন সেই ঘটনা ঘটে। সেখানেই শেষ নয়। গণধর্ষণের ভিডিও রেকর্ডও করা হয়। গত দু’মাস ধরে অভিযুক্তদের মধ্যে একজন ফের ওই তরুণীকে ব্ল্যাকমেল করছে। ফের যৌন সম্পর্কের জন্য চাপ দিচ্ছে তরুণীকে। ওই ভিডিও অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকিও দিচ্ছে সে। এই ঘটনার পরই আর কোনও উপায় না দেখে পুলিশকে অভিযোগ জানান তরুণি ও তাঁর পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। কৃষ্ণ ভামশি, শিবা রেড্ডি ও ডি প্রবীণ নামে তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। কিছুদিন আগেই একটি মেডিক্যাল কলেজে ধর্ষণের খবর প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশ...

ধোনি নয়, হার্দিকের জন্য গলা ফাটাল জিভা

অন্য গাজনে মাতলেন বাঁকুড়াবাসী

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: মা চণ্ডীর গাজন মেলাকে কেন্দ্র করে মেতে উঠেছে বাঁকুড়ার গ্রাম৷ মাত্র তিনদিনের এই মেলার জনপ্রিয়তা বলাই বাহুল্য৷ ইতিহাস ঘাটলে উঠে আসবে অনেক অজানা তথ্য৷ প্রায় দু’শো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে বাঁকুড়ার বড়জোড়ার মালিয়াড়া গ্রামের মা চণ্ডীর গাজন মেলা। লোকসংস্কৃতি ও মানব বন্ধনের এই তিনদিনের মেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। প্রাচীন প্রথা অনুযায়ী জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় ব্যতিক্রমী এই চণ্ডী মাতার গাজন উৎসব৷ নানা ধরনের লোকসংস্কৃতি মূলক অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের আচার অনুষ্ঠান, কুচ্ছ্রসাধন, উপবাসের মধ্য দিয়ে গাজন উৎসব উপভোগ করেন অসংখ্য মানুষ। পূরাণে কথিত আছে, কোনও মনষ্কামনা পূরণ করতে চাইলে ছাগ বলি দিলে মনষ্কামনা পূরণ হয়৷ তবে সেই নিয়ম বর্তমানেও বেশ রমরমিয়ে নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে৷ এখনও মনষ্কামনা পূরণের জন্য অনেকে এখানে ছাগ বলি দেয়৷ আরও পড়ুন: আমেরিকার সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’র মধ্যেই বাংলাদেশকে খুশি করল চিন সাধারণভাবে শিব বা শনি ঠাকুরের গাজন উৎসব দেখতে অভ্যস্ত বাঙালি। কিন্তু প্রতি বছরই সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি ধর...

অমিতের কাছে রাজ্যনেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের

Image
তিরুবনন্তপুরম: দলের রাজ্য স্তরের নেতাদের মধ্যে রয়েছে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব। রাজ্যনেতাদের অনেকেই নিজের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। সেই কারণেই প্রস্ফুটিত হতে পারছে না পদ্ম। রাজ্যনেতাদের বিরুদ্ধে এমনই একগুচ্ছ অভিযোগ তুলল কেরলের বিজেপি কর্মীরা। অভিযোগ করা হয়েছে খোদ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে। আরও পড়ুন-  অমিতের সভায় ‘লাখো মানুষে’র সমাগম নিয়ে চিন্তিত তৃণমূল উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চিঠি বা মেইল করে অভিযোগ জানায়ানি কেরলের বিজেপি কর্মীরা। বিজেপি সভাপতি অমিত শাহের ফেসবুক পেজের কমেন্ট করে জানানো হয়েছে অভিযোগ। চলতি মাসের ২৭ তারিখে পশ্চিমবঙ্গের কর্মীদের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করা হয়েছিল অমিত শাহের ফেসবুক পেজ থেকে। সেই পোস্টের মধ্যেই কেরলের বিজেপি কর্মীদের কমেন্টের বন্যা দেখা দেয়। প্রায় হাজার দুয়েক কমেন্টের মধ্যে অধিকাংশই ছিল দক্ষিণের রাজ্যের পদ্ম শিবিরের কর্মীদের। আর সেই সবই ছিল রাজ্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ। কেরলের বিজেপি কর্মী সিথিন পাদিঞ্জারেথিল অমিত শাহকে উদ্দেশ্য করে লিখেছেন, “অবিলম্বে কেরল বিজেপি-র উপরে নজর দেওয়া হোক। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে কেরল রাজ্য ব...

‘পিকচার অভি বাকি হ্যয় মেরে দোস্ত’

Image
অদ্রিকা দাস: ১৯৯২-২০১৮৷ কেটে গিয়েছে ছাব্বিশটা বছর৷ স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দিয়েছিল দিল্লির এক সাধারণ ছেলে৷ হিরো হওয়ার দৌড়ে সেই ছেলেটাও দাঁড়িয়েছিল ঠিকই৷ মুখের ওপর পড়া চুলের মাঝে ঝিলিক মারছে উজ্জ্বল দুটো চোখ৷ তাতে দানা বেঁধেছে অভিনেতা হওয়ার স্বপ্ন৷ এই স্বপ্নের পথচলা যে সোজা নয় তা ও জানত৷ টানা ২৬ বছর কত কীই না দেখেছে সে৷ সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ৷ সবকিছুর সঠিক পরিমাণে ভরে উঠেছে ছেলেটার জীবন৷ এই টানা ২৬ বছরের প্রথম কয়েক বছর জীবনের কঠিতম মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছিল ছেলেটা৷ কাঁধের ওপর অসংখ্য দায়িত্ব৷ সেসব পুরো করতে না পারার জ্বালা যেন কুঁড়ে কুঁড়ে খেত ওকে৷ একদিন তো রেগে গিয়ে লোকভর্তি রাস্তার মাঝে চিৎকার করে উঠেছিল৷ আর বলেছিল, “আর পারছি না এখানে থাকতে৷ ভীষণ বিরক্ত করছে আমায় এই শহরটা৷” কিন্তু সেই শহরই আজ ছেলেটার মনের কোনায় কোনায়৷ অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে আজ সে বলিউডের বাদশা৷ সেই দিল্লি কী লন্ডা হলেন শাহরুখ খান৷ আরও পড়ুন:  ‘খিলজি’ ব্যাচিলর পার্টির সঙ্গী কে জানেন? ১৯৯২ সালে ‘ফৌজি’ ছবির হাত ধরে অভিনয় জগতে পাড়ি দিলেন শাহরুখ৷ থিয়েটার অভিনেতার কাছ থেকে দেখার সু...

আমেরিকার সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধে’র মধ্যেই বাংলাদেশকে খুশি করল চিন

ঢাকাঃ   আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের পণ্যে আমদানি শুল্ক কমিয়ে দিল চিন। বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী চিনের এই পদক্ষেপকে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য শুভ মনে করেছেন দেশের ব্যবসায়ীরা। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ, লাওস ও শ্রীলংকার কিছু পণ্য আমদানিতে চিনের শুল্ক ছাড়ের কথা উঠে আসে। ২০০১ সালে স্বাক্ষরিত এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় এই পদক্ষেপ নিয়েছে চিন। এই সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে চিনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। চিনের এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতের জন্য ‘ইতিবাচক’ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বাংলাদেশের পোশাক শিল্পে চিনসহ আরও কয়েকটি দেশে আগে থেকেই ‘ডিউটি ফ্রি’ সুবিধা পেয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, “এখন ট্যারিফ নীতিতে ইতিবাচক পদক্ষেপ রপ্তানির সম্ভাবনাকে আরও বাড়াবে।” চিন ও মার্কিন বাণিজ্যিক বিরোধের প্রসঙ্গে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র বড় অর্থনীতির দেশ। চিনের পণ্যের ওপর ট্যারিফ আরোপের পদক্ষেপ সেই দেশে তেমন প্রভাব না...

জঞ্জাল ঘিরে তরজায় বর্তমান ও প্রাক্তন পুরপ্রধান

স্টাফ রিপোর্টার, মালদহ: ইস্যু জঞ্জাল৷ আর তা নিয়েই প্রকাশ্যে পরস্পরকে দুষলেন শাসকদলের বর্তমান ও প্রাক্তন পুরপ্রধান৷ ঘটনাটি মালদহর ইংরেজ বাজার পুরসভা এলাকার৷ ফলে শাসকদলের বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানের কোন্দলের জেরে এলাকার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইংরেজবাজার পুরসভাটি তৃণমূলের দখলে৷ সংশ্লিষ্ট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অভিযোগ, ‘‘ বর্তমান পুরপ্রধানের কনও যোগ্যতা নেই৷ তাই ওঁর আমলে শহর কার্যত নরক কুন্ডে পরিণত হয়েছে৷’’ একই সঙ্গে বর্তমান পুরপ্রধান নিহার রঞ্জন ঘোষকে ব্যক্তিগতভাবে তীব্র আক্রমণ করে তিনি বলছেন, ‘‘নিহারবাবু তো অন্য দল থেকে উড়ে এসে জুড়ে বসেছেন। উনি তৃণমূলের মর্ম কি বুঝবেন? উনি এতটাই খারাপ কাজ করছেন, যাতে দলটাই না থাকে মালদহে।’’ আরও পড়ুন: একই দিনে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন ও প্যাঙ্গোলিন থেমে থাকেননি বর্তমান পুরপ্রধান নিহারবাবুও৷ কৃষ্ণেন্দু চৌধুরীকে পাল্টা আক্রমণ করে তিনি বলেছেন, ‘‘কৃষ্ণেন্দুবাবু যদি দলের একনিষ্ঠ সদস্য হতেন তাহলে দলকে ভালোবাসতেন। এভাবে প্রকাশ্যে গালমন্দ না করে ওঁনার সমস্যার করা পুর...

‘পাকিস্তানের সঙ্গে ভারতকে অবশ্যই সম্পর্ক রক্ষা করতে হবে’

ইসলামাবাদঃ পাকিস্তানের সঙ্গে ভারতকে অবশ্যই সম্পর্ক রক্ষা করতে হবে। এমনটাই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসের জানজুয়া। ইসলামাবাদ গবেষণা প্রতিষ্ঠান ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ’ আয়োজিত তিনদিনের আঞ্চলিক সম্মলনের দ্বিতীয় দিনে নাসের জানজুয়া এমনটাই মন্তব্য করেন। ‘আঞ্চলিক কানেক্টিভিটি এবং দক্ষিণ এশিয়ার ভূ-অর্থনীতি’ শীর্ষক এ সম্মেলনে অন্য বক্তরা বলেছেন, কয়েকবারের যুদ্ধ এবং পরমাণু শক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরও এ অঞ্চলের জন্য পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ হওয়া উচিত। নাসের জানজুয়া চলতি সপ্তাহে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় তিনি পদত্যাগ করেন। জানজুয়া বলেন, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্মানজনক সম্পর্ক রাখা উচিত। তিনি বলেন, অন্যদের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অর্থনীতি ও নিরাপত্তা হচ্ছে মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বলেন, একমাত্র আঞ্চলিক কানেক্টিভিটির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধ...

ধুমধাম করে পালিত হল হুল উৎসব

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: সমগ্র রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও সরকারি-বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ‘হুল উৎসব’৷ জেলা প্রশাসনের উদ্যোগে এদিন মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া শহরের জেলা স্কুলে। উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের ‘বিদায়ী’ সভাধিপতি অরুপ চক্রবর্তী এবং বিধায়ক অরুপ খাঁ প্রমুখ। আরও পড়ুন: ‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা সাঁওতাল বিদ্রোহের বীর শহিদ সিধু-কানুর মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলাশাসক উমাশঙ্কর এস সহ উপস্থিত বিশিষ্টরা ‘হুল উৎসবে’র তাৎপর্য বাখ্যা করে বক্তব্য রাখেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন আদিবাসী সমাজের বিশিষ্ট জনদের সম্বর্ধিত করা হয়। বাঁকুড়া শহর সংলগ্ন হেবির মোড়ে নিদর্শন সাহিত্য পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকেও ‘হুল উৎসব’ পালন করা হয়। পত্রিকা গোষ্ঠীর পক্ষে বিপ্লব বরাট বলেন, ‘‘বীর বিপ্লবী সিধু-কানুর মূর্তিতে মালা দেওয়ার পাশাপাশি এদিন তাঁদের লড়াই সংগ্রামের কথা তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অসংখ্য আদিবাসী সমাজের মানুষের পাশাপাশি অনেক অ-আদিবাসী মানুষ উপস্থিত ছিলেন৷ সকলে মিলে এই ‘হুল উৎসব’ উদযাপন কর...

কলেজে ভরতিতে অনিয়ম রুখতে পুলিশকে কড়া নির্দেশ মমতার

স্টাফ রিপোর্টার, কলকাতা: কলেজে কলেজে ভরতি নিয়ে চলছে তোলাবাজি। বিষয়টি জানার পরে পুলিশকে হেল্পলাইন চালু করার নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই কলেজে ভরতি নিয়ে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্যের সব প্রান্ত থেকেই কলেজে ভরতির জন্য বিপুল পরিমাণ তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। যদিও সম্পূর্ণ সুরাহা মেলেনি। বিস্তারিত আসছে…। The post কলেজে ভরতিতে অনিয়ম রুখতে পুলিশকে কড়া নির্দেশ মমতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India . from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Klm7AT via IFTTT

কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের

কলকাতা:   কে মিথ্যা বলছেন? নরেন্দ্র মোদী না অমিত শাহ? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা করে দিল্লি ফিরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তবে অমিত ফিরে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ সূত্রপাত একটি ট্যুইটে৷ তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল – এআইটিসি অফিসিয়াল সম্প্রতি একটি ছবি পোস্ট করা হয়েছে৷ ছবিতে পাশাপাশি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ট্যুইটের স্ক্রিনশট দেখা যাচ্ছে৷ দেশের প্রধানমন্ত্রী নিজের ট্যুইটে বলেছেন, ‘‘২৮ এপ্রিল ২০১৮ ভারতের উন্নয়ন যাত্রার একটি ঐতিহাসিক দিন৷ গতকাল (ট্যুইটটির সময় ১০টা২৮, ২৯ এপ্রিল) আমরা একটি দায়বদ্ধতা পরিপূর্ণ করেছি৷ অনেক ভারতীয় জীবন পরিবর্তন হতে চলেছে৷ আমি আনন্দিত যে, দেশের প্রতিটি গ্রামে এখন বিদ্যুত সংযোগ রয়েছে৷’’ Two tweets. One from the Prime Minister of India. One from the @BJP4India President. One of them is lying. pic.twitter.com/N80OFlmkC8 — AITC (@AITCofficial) June 29, 2018 অন্য ট্যুইটে, বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে একটি বিশাল ...

‘আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল’ বিস্ফোরক স্বরা

মুম্বই: ‘গুজারিস’, ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্জনা’-তিন ছবি আর ডাইরেক্ট সহকারী অভিনেত্রী থেকে নায়িকা। ‘নীল বাট্টে সান্নাটা’ জমিয়ে অভিনয়। আর তাতেই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন স্বরা ভাস্কর। কিন্তু অভিনয়ে তুখড় হয়েও রেহাই পাননি তিনি। বলিউডের কাস্টিং কাউচ নিয়ে তিনি আগেই মুখ খুলেছিলেন। সঙ্গে শেয়ার করেছিলেন তাঁর সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতার কথা। তবে এবার মিডিয়ার বুমের সামনে বিস্ফোরক তথ্য শেয়ার করলেন নায়িকা। ২০০৯ সালে কেরিয়ার শুরু করেন স্বরা। কিন্তু প্রথম ছবি রিলিজ করল না। ভেঙে পড়েছিলেন স্বরা। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারানি। তাইতো বছর গড়াতে না গড়াতেই তিন তিনটি ছবির অফার আসে ঝুলিতে। কিন্তু এই পথ মটেও মসৃণ ছিল না। নানান রকম ভাবে উত্যক্ত করা হত তাঁকে। তিনি বলছেন, “একজন আমার কানে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। পেছন থেকে সেই ব্যক্তি আমার কানে কাছে এসে বলে ‘আই লাভ ইউ’। সে এতটাই আমার কাছে এসেছিল যে আমার চুলে তার সারা মুখ ঢেকে গিয়েছিল।” তবে এমন আচরণকে মোটেই প্রশ্রয় দেননি অভিনেত্রী। তিনি এই বিষয়ে কথা বলেন একসিকিউটিভ প্রোডিউসারের সঙ্গে। কোনও রকম আপোষ করে নয়। তিনি নিজের যোগ্যতায় বলিউডে জায়গা তৈরি করে নি...

একই দিনে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন ও প্যাঙ্গোলিন

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া ও বীরভূম: প্রচণ্ড দাবদাহের পরই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই নিজেদের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে বিভিন্ন প্রজাতির প্রাণীরা৷ এবার ‘বিরল প্রজাতি’র ক্যামেলিয়ন উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের লালবাজার-কেরানীবাঁধ এলাকায়। অন্যদিকে এদিনই বীরভূমের পাড়ুইয়ের বাতিকার গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বনরুই বা প্যাঙ্গোলিন নামে এক বিরল প্রজাতির প্রাণী৷ মূলত চিন দেশে এই ধরনের প্রাণী বেশি দেখতে পাওয়া যায়৷ দুটি ক্ষেত্রেই খবর পেয়েবিরল প্রজাতির প্রাণী দুটিকে উদ্ধার করেছেন বন দফতরের কর্তারা৷ আরও পড়ুন: কাশ্মীরে ফিরলেন নিখোঁজ ৯ জওয়ান স্থানীয় সূত্রের খবর, শনিবার বাঁকুড়া শহরের লালবাজার-কেরানীবাঁধ এলাকার একটি বস্তি সংলগ্ন ঝোপের মধ্যে ক্যামেলিয়নটিকে দেখতে পান স্থানীয়রা৷ ক্যামেলিয়নটিকে উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দা সেটিকে খাঁচা বন্দি করে রাখেন। বিরল প্রজাতির ক্যামেলিয়নটিকে দেখতে এলাকার মানুষ ভিড় জমান৷ তার মধ্যে এলাকার কচি-কাঁচাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা দয়াল মালাকার বলেন, ‘‘বাড়ির পাশের ঝোপ থেকে ক্যামেলিয়ন...

ব্যাঙ্কের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতি

স্টাফ রিপোর্টার, তমলুক: ব্যাংকের মিত্র শাখায় লক্ষাধিক টাকার জালিয়াতির জেরে সর্বস্বান্ত হলেন ৩০ জন গ্রাহক। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার কেশবপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মিত্র শাখায়। পুলিশ সূত্রের খবর, প্রায় আড়াই বছর আগে সিদ্ধার্থ পাত্র নামে এক ব্যক্তি নন্দীগ্রামের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি মিত্র শাখা খুলেছিলেন মহিষাদল থানার কেশবপুরে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যাংকের মিত্র শাখায় গ্রাহক সংখ্যা প্রায় ৩০০৷ অধিকাংশ গ্রাহকই মহিলা৷ আরও পড়ুন: দারুণ খবর! কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার ওই মিত্র শাখার এক গ্রাহক সুখদা জানার অভিযোগ, ব্যাংকে গিয়ে পাশবই আপ টু ডেট করতে গিয়ে দেখেন কয়েক দফায় তার অ্যাকাউন্ট থেকে প্রায় ৫২ হাজার টাকা তোলা হয়েছে। অভিযোগ, মিত্র শাখায় গিয়ে বিষয়টি জানালে তারা কোনও গুরুত্ব দেননি৷ ঘটনার কথা জানাজানি হতেই বাকি গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়৷ সন্দেহ হওয়ায় অন্য গ্রাহকরাও পাশবই আপ টু ডেট করতে গিয়ে দেখেন, কারও ১০ হাজার তো কারও আবার ২৩ হাজার টাকা তোলা হয়েছে। এরপরই শুক্রবার সকল গ্রাহক সহ স্থানীয় বাসিন্দারা সিদ্ধার্থ পাত্রকে আটক করে ঘটনার কারণ জানতে চানয়। তবে তিনি কোনও সদ...

কাশ্মীরে ফিরলেন নিখোঁজ ৯ জওয়ান

শ্রীনগর: ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১০ জওয়ান৷ নিখোঁজ সেই ১০ জওয়ানের মধ্যে ৯ জন ফিরে এলেন৷ শুক্রবার রাতে কাশ্মীরের সাম্বা সেক্টরে নিজের ব্যাটলিয়নে ৯ জনই যোগ দিলেন৷ এখনও খোঁজ নেই ১ সেনার৷ বুধবার জম্মু-কাশ্মীরে প্রশিক্ষণের জন্য বিশেষ সেনা ট্রেনে রওনা দিয়েছিলেন ১০ জওয়ান৷ বর্ধমান-ধানবাদের মাঝে ট্রেন পৌঁছনর পর, সেনাদের খোঁজ পাননি কমান্ডার৷ মুঘলসরাইয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনার তিন দিনের মাথায় ফিরল ৯ জওয়ান৷ অভিযোগে লেখা হয়, জম্মু-কাশ্মীরে যাওয়ার ওই বিশেষ ট্রেনে ছিলেন ৮৩ জওয়ান৷ এর মধ্যে ১০ সেনা নিখোঁজ৷ বর্ধমান ও ধানবাদের মাঝে কোনও স্টেশনে ১০ সেনা নেমে পড়েন৷ কমান্ডারের দাবি, তাঁকে না জানিয়েই নেমে পড়েন জওয়ানরা৷ ৮৩ সেনার প্রত্যেকেই পশ্চিমবঙ্গের৷ মুঘলসরাইয়ে ট্রেন থামলে ১০ সেনার খোঁজ পাওয়া যায়নি৷ জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে চলছে সেনার প্রশিক্ষণ৷ তাতেই যোগ দিলেন নিখোঁদ ৯ সেনা৷ নিখোঁজ ১০ সেনা কেন ট্রেন থেকে নেমে পড়ে? বিষয়টি নিয়ে এখনও ধন্দে পুলিশ৷ ১০ জনের বাড়ি পশ্চিমবঙ্গের কোথায় তা জানা যায়নি৷ পুলিশ ধানবাদ ও বর্ধমানে খোঁজ চালাচ্ছিল৷ পার্শ্ববর্তী অঞ...

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধৃত

স্টাফ রিপোর্টার, তমলুক: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্তের নাম সাগর দোলুই (২৩)৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চাউলাকুড়ি গ্রামে৷ লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ অভিযুক্ত সাগর দোলুইকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়৷ পুলিশ সূত্রে খবর, শনিবার অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হবে। আরও পড়ুন: ‘কালো তালিকা’ভুক্ত হওয়া থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে পাকিস্তান অভিযোগ, নির্যাতিতা ওই নাবালিকা তার বাবাকে গ্রামের বাজারে ছাতা দিয়ে চাউলাকুড়ি গ্রামে ফিরে আসছিল৷ কিন্তু সেই সময় নির্জন রাস্তায় কেউ না থাকার সুযোগে তার পথ আটকায় অভিযুক্ত সাগর দোলুই৷ নাবালিকা পাশ কাটিয়ে চলে যেতে চাইলেও তাকে বারবার পথ আটকায় অভিযুক্ত৷ অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে রাধাবন গ্রামের ক্ষীরাই নদীর পাড়ে জোর করে একটি ঝোপে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত৷ তবে নাবালিকার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়৷ স্থানীয়রাই নাবালিকাকে উদ্ধার করে৷ অভিযোগ, না...

উৎক্ষেপণের মুহূর্ত পরই বিস্ফোরণ রকেটে, দেখুন সেই দৃশ্য

Image
টোকিও: উৎক্ষেপণের কিছুক্ষণ পরই ভেঙে পড়ল রকেট। মাটিতে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণের আকার নিল সেটি। জাপানের উপকূলে ঘটেছে সেই ঘটনা। ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য। জাপানের এক সংস্থাই ওই রকেট তৈরি করেছিল। শনিবার সেটি উৎক্ষেপণ করা হয়। কয়েক সেকেন্দের পরই সবার চোখের সামনে ভেঙে পড়ে সেটি। জাপান প্রথমবার কোনও বেসরকারি সংস্থার হাত ধরে রকেট মহাকাশে পাঠাতে চেয়েছিল। আর সে্ চেষ্টাই ব্যর্থ হল। জাপানের জনপ্রিয় ইন্টারনেট প্রোভাইডার Livedoor-এর নির্মাতা তাকাফুমি হোরির সংস্থা Interstellar Technologies ওই রকেট তৈরি করেছে। MOMO-2 নামে ওই রকেট লঞ্চ করা হয় শনিবার জাপানের স্থানীব সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সাদার্ন হোক্কাইডির তাইকি থেকে ছোঁড়া হয় এটি। টেলিভিশনের ফুটেজে দেকা যাচ্ছে, ১০ মিটারের এই রকেট দ্রুত ফিরে আসে লঞ্চ প্যাডে। এরপরই দাউদাউ করে আগুন ধরে যাচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়ার কথা ছিল গত বছর জুলাই মাসেও এই রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়। The post উৎক্ষেপণের মুহূর্ত পরই বিস্ফোরণ রকেটে, দেখুন সেই দৃশ্য appeared first on Bengali News | Latest Bengali New...

মুক্ত বিদ্যালয়ের পরীক্ষায় দেদার টুকলি

জলপাইগুড়ি: রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ম্যাধমিক পরীক্ষায় দেদার টুকলি৷ জলপাইগুড়ি শহরের ফনীন্দ্রদেব বিদ্যালয়ের ঘটনা৷ বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ধীরেন ঝম্পট্টি৷ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে এই স্কুলে প্রথম ধাপের বাংলা পরীক্ষা শুরু হয়৷ অভিযোগ, পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই পরীক্ষার্থীদের একটা বড় অংশ টুকলি করতে শুরু করে৷ একপ্রকার বই খুলেই পরীক্ষা দিতে থাকে পরীক্ষার্থীরা৷ সঙ্গে মাইক্রো জেরক্স তো ছিলই৷ পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা স্কুল শিক্ষকরা পরীক্ষার্থীদের টুকলি করা থেকে বাধা দিলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের গণ্ডগোলের সৃষ্টি হয়৷ বাধ্য হয়ে স্কুল থেকে থানায় ফোন করেন কর্তৃপক্ষ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ অভিযোগ, যেসকল পরীক্ষার্থীদের নকল করতে বাধা দেওয়া হয়েছে তারা পাল্টা হুমকি দেয় শিক্ষকদের৷ আরও পড়ুন: তিনি মেসির মত নন, অন্য মেরুর মানুষ সিআর সেভেন ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যম স্কুলের সামনে হাজির হলে এক মহিলা পরীক্ষার্থী তাদের সঙ্গে খারাপ ভাষায় কথা বলে বলেও অভিযোগ৷ এদিন প্রকাশ্যে টুকলির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছ...

তিনি মেসির মত নন, অন্য মেরুর মানুষ সিআর সেভেন

সোচি: ফুটবলের ‘ব্যাড বয়’ বলে তাঁর বদনাম আছে৷ ফ্যান হোক কিংবা সাংবাদিক অনেকের সঙ্গেই ‘রুড’ ব্যবহারের কারণে একাধিকবার শিরোনামে এসেছেন এই তারকা ফুটবলার৷ তিনি পর্তুগালের সর্বকালের সেরাদের একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ নক-আউটেও পর্তুগালের একমাত্র ভরসা সিআর সেভেন৷ মেসিকে নিয়েও আর্জেন্তিনা দলে একই রকম নির্ভরতা রয়েছে৷ কিন্তু সাংবাদিক থেকে সাধারণ ফ্যান সবার সঙ্গেই যথেষ্ট বিনয়ী লিও৷ স্বভাবগত দিক থেকে দু’জনে বিপরীত মেরুর বাসিন্দা হলেও বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে শনিবার দু’টি বড় ম্যাচে পর্তুগাল এবং আর্জেন্তিনার ভাগ্য অনেকাংশেই রোনাল্ডো ও মেসি নির্ভর৷ বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে পাঁচটি গোল করেছে পর্তুগাল। গ্রুপ পর্বে পর্তুগিজদের চারটি গোলই এসেছে রোনাল্ডোর পা থেকে। একটি গোল করেছেন রিকার্ডো কুয়ারেসমা। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর মরক্কো ম্যাচেও পর্তুগালের একমাত্র গোলটি করেন সিআর সেভেন৷ উরুগুয়ের কিংবদন্তি দিয়েগো ফোরলান জানিয়েছিলেন, ‘রোনাল্ডো কেবল পর্তুগালের বড় সম্পদই নয়, দলটির অর্ধেকই।’ আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোনাল্ডোকে থামিয়ে দিতে পারলে উরুগুয়ে ...

দারুণ খবর! কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার

কলকাতা:  কর্মচারীদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। সমবায় সমিতির কর্মচারীদের বেতনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাসিক বেতনের সঙ্গে সমিতির কর্মচারীরা যে মাসিক অ্যাডহক গ্র্যান্ট (এককালীন ভাতা) পান, তার পরিমাণ আরও এক হাজার টাকা করে বাড়ানো হল। দীর্ঘদিন এই কর্মীরা এক হাজার টাকা করে এককালীন ভাতা পেতেন। যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল। কিন্তু নয়া সিদ্ধান্ত মতে এবার থেকে পাবেন দুহাজার টাকা। শুধু তাই নয়। সমবায় সমিতির সব কর্মচারীকে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, সমবায় ক্ষেত্রের জন্য গঠিত ‘স্টেট লেভেল মনিটরিং কমিটি’র সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই সূত্রটি জানিয়েছে, রাজ্যের বিভিন্ন সমবায় সমিতিতে এখন কর্মচারীর সংখ্যা ৮,৮১৪। তার মধ্যে বিভিন্ন সমবায় সমিতির ৭,৪৮৭ জন কর্মচারী বেতনের সঙ্গে মাসে এককালীন ভাতা পান। মনিটরিং কমিটির সুপারিশ মেনে বাকি ১,৩২৭ জন কর্মচারীকেও এককালীন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভাতা বৃদ্ধির সুবিধার পাশাপাশি তাঁরাও পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ। সমবায় ক্ষেত্রের স্টেট লে...

‘কালো তালিকা’ভুক্ত হওয়া থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে পাকিস্তান

ইসলামাবাদ: কালো নয়, সাবধান করেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’য় রেখেছে Financial Action Task Force(FATF)৷ ৮টি দেশ পেরিয়ে নবমে পাকিস্তান৷ তার আগে রয়েছে ইথিওপিয়া, সার্বিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া, ত্রিনিদাদ, টোবাগো, টিউনেশিয়া, ইয়েমেন৷ প্রথমে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সিদ্ধান্তের বদল ঘটে৷ সাবধান করেই পাকিস্তানকে ধূসর তালিকায় রাখে (FATF)৷ ২৪ জুন পাকিস্তানকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় FATF৷ তার আগেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আর্থিক খাতে বয়কট করার আশ্বাস দেয় ইসলামাবাদ৷ এই প্রথম কাগজে কলমে মোট ২৬ টি পদক্ষেপ প্রকাশ্যে আনে পাকিস্তান৷ প্রথমে ১৫ মাস অর্থাৎ ২০১৯-র সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানকে ২৬ পদক্ষেপ সম্পূর্ণ করার কথা জানায় FATF৷ কিন্তু, পাকিস্তানের আর্থিক নীতিতেও কারচুপির খোঁজ মেলে৷ চিনের কাছে ঋণগ্রস্ত পাকিস্তান এখনও টাকা নিয়েই চলেছে৷ অথচ বন্ধ হচ্ছে না হাফিজদের আর্থিক অনুদান৷ তাই, দেরি না করেই পাকিস্তানকে কালো তালিকায় আনার সিদ্ধান্ত নেয় FATF৷ পরে সিদ্ধান্ত বদলে কোনওরকমে সুরক্ষিত তালিকায় রাখা হয় পাকিস্তানকে৷ পাকিস্তানকে তালিকাভুক্ত করার তিনটি প...

OMG! জিৎ কত্ত টাকার মালিক

কলকাতা : চার আনা, আট আনা, দশ পয়সা, এক টাকা আর কিছু পুরনো নোট৷ অনেকেই দেখেছেন৷ অনেকে দেখনওনি৷ নয়া আনা পয়সার বেশিরভাগই অচল৷ এরকমই রাজার ধনের মালিক অভিনেতা জিৎ৷ আচমকা পিগি ব্যাংক ভেঙে তিনি পেয়েছেন ফেলে আসা সময়৷ অভিনেতার বয়স তখন চোদ্দো কিংবা পনেরো৷ বাবা-মা, আত্মীয় সজন হাতে কিছু টাকা গুঁজে দিলেই জনসনস বেবির কৌটোয় সঙ্গে সঙ্গে ভরে রাখতেন সেগুলো৷ আজ বহু বছর পর খুঁজে বের করেছেন পাউডারের সেই খালি কৌটো৷ কৌটোটা দেখলেই যে কেউ বুঝতে পারবেন যে সেটা কত পুরনো৷ পেছনে ডিব্বাটা রেখে, সামনে ছড়ানো সেই পুরনো টাকা পয়সা৷ যা আজও অভিনেতার কাছে অমূল্য৷ খানিকটা গুপ্তধনের মতো খুঁজে পেয়েছেন ছেলেবেলার দিনগুলো৷ এক মুহূর্তও অপেক্ষা না করে ছবি তুলে পোস্ট করলেন নায়ক৷ সেই ছবি এখন ট্যুইটার থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ আরও পড়ুন:  দেশীগার্লের আবেদনে মজে বিশ্ববাসী, মিলল ‘WORLD HOTTEST’ তকমা জিৎ ছবিট পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “দেখ আমি কী খুঁজে পেয়েছি৷ আমার পিগি ব্যাংক৷ আমার বয়স তখন চোদ্দো কি পনেরো৷” আজ তাঁর বয়স তিরিশ পেরিয়ে চল্লিশের দোরগোড়ায়৷ তবুও পুরনো ছবিটি আপলোড করে অভিনেত...

প্রেম-বিয়ে-খুন! পর পর ৩ স্ত্রীকে, চতুর্থবার বিয়ের আগে শ্রীঘরে স্বামী

বিয়ের কিছুদিন পরই ফের নতুন সম্পর্কে জড়িয়ে পড়াই ছিল তাঁর 'অভ্যাস'। from https://ift.tt/2KxGbPN via IFTTT

স্থানীয়দের বিরোধিতায় গুরুগ্রামে বন্ধ হল প্রকাশ্যে নমাজ

গুরুগ্রাম: প্রকাশ্যে নমাজের ক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হতে হল মুসলিমরা। যার কারণে বন্ধ হয়ে গেল শুক্রবারের নমাজ। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ফেজ-৩ এলাকায়। গত শুক্রবার ফাঁকা জায়গায় নমাজ পড়তে গলে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয়। যার কারণে ওই এলাকায় আর নমাজ পাঠ হয়নি। আরও পড়ুন-  প্রকাশ্যে নমাজের দাবিতে গুরুগ্রামে ডাকা হল ‘মহা পঞ্চায়েত’ এই খবর প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সেই প্রতিবেদন অনুসারে, এই প্রতিকূলতা থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে নমাজে বাধাপ্রাপ্ত মুসলিমরা। উল্লিখিত জায়গা নমাজের জন্য ভাড়া নেওয়া হয়েছিল বলে দাবি করেছে মুসলিম সম্প্রদায়ের লোকেরা। আরও পড়ুন-  প্রকাশ্যে নমাজ বন্ধের দাবিতে চিঠি মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি জানার পরেও স্থানীয় অমুসলিমরা জুম্মাবারের নমাজে বাধা দেয় বলে অভিযোগ। নেহরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি-র প্রধান ওয়াজিদ খান বলেছেন, “মৌলসরি মেট্রো স্টেশনের কাছে আমরা জুম্মাবারে নমাজের জন্য জায়গা চেয়েছিলাম। কিন্তু স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি। এরপরে আমরা অন্য জায়গা চিহ্নিত করি সেই জায়গাটা হরিয়ানা রাজ্য সরকারের অধীনে ছিল। সেখ...

5g পরিষেবা নিয়ে গোটা বিশ্বকে পিছনে ফেলার পথে এই দেশ!

আগামী ২০২৫ সালের মধ্যে 5g বাজারের শীর্ষে পৌঁছে জাওয়ার আশা করছে চিন। মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে দেশের 5g সংযোগ হবে ৪৩ কোটি, যা সারাবিশ্বের মোট 5g সংযোগের এক তৃতীয়াংশ। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ) এবং গ্লোবাল টিডি-এলটিই ইনিশিয়েটিভ (জিটিআই)-এর এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের তিনটি মোবাইল পরিষেবা সংস্থানই 5g নেটওয়ার্কের পরীক্ষা চালাচ্ছে। কয়েক বছরের এই পরিকল্পনায় রয়েছে 5g প্রযুক্তির গবেষণা, উন্নয়ন এবং নেটওয়ার্কের কৌশল বের করা হবে। এর মাধ্যমে ২০২০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে 5g নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা রয়েছে লালচিনের। সাংহাইতে চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ 5g প্রযুক্তি নিয়ে এই প্রতিবেদনে প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, 5g প্রযুক্তির বেস স্টেশনের ভিত্তিতে চিনের প্রাক-বাণিজ্যিক এবং বাণিজ্যিক উন্মোচন হবে বিশ্বের সবচেয়ে বড় উন্মোচনের ঘটনাগুলোর মধ্যে একটি। জিএসএমএ অন্যতম আধিকারিক ম্যাটস গ্র্যানরিড বলেন, 5g প্রযুক্তিতে চিন নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকার পেছনে রয়েছে দ্রুত পরিকাঠামোগত পরিবর্তন আনতে তাদের সক্রিয় সরকারের উদ্যোগ। গ্র্যানরিড ...

পুরুলিয়ায় অমিত না দিল্লিতে মোদী- কে মিথ্যা বলছেন? প্রশ্ন তৃণমূলের

পুরুলিয়ায় অমিত শাহের বক্তব্য ঘিরে বিভ্রান্তি।  from https://ift.tt/2yTyTkM via IFTTT

বিনা প্রতিদ্বন্দিতায় জেতা আসন নিয়ে কী রায় দেবে শীর্ষ আদালত?

স্টাফ রিপোর্টার, কলকাতা: এ যেন সেই ছোট গল্পের সংজ্ঞার মতো৷ শেষ হয়েও হইল না শেষ৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটে গিয়েছে৷ ফলও প্রকাশ হয়ে গিয়েছে৷ কিন্তু পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দীতায় শাসকদলের জয়লাভ নিয়ে বিরোধীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ায় সংশ্লিষ্ট আসনগুলির ভবিষ্যত ঝুলে রয়েছে অথৈ জলে৷ কারণ, এবিষয়ে সিপিএম ও বিজেপির করা মামলার জেরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী আসনগুলিকে ‘উদ্বেগজনক’ বলে আগেই মন্তব্য করেছিল শীর্ষ আদালত৷ এবিষয়ে মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা৷ ফলে শীর্ষ আদালত সংশ্লিষ্ট আসনগুলিতে নির্বাচনের নির্দেশ দেয় কি না, তা নিয়ে আপাতত চায়ের কাপে তুফান উঠছে রাজ্য রাজনীতিতে৷ স্বভাবতই শঙ্কিত শাসকদল থেকে রাজ্য নির্বাচন কমিশন৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হওয়া আসনগুলিতে শীর্ষ আদালত পুনরায় মনোনয়ন ও নির্বাচনের নির্দেশ দিলে জটিলতা বাড়বে বই কমবে না৷ এমনকি মামলার শুনানি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে সংশ্লিষ্ট আসনগুলিতে অচলাবস্থা তৈরি হবে৷ ফলে শীর্ষ আদালতের নির্দেশ যাতে তাঁদের বিরুদ্ধে না যায়, তাই সময় থাকতেই আঁটঘা...

কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্ধার রক্তাক্ত বিচারাধীন বন্দি

জলপাইগুড়ি: রক্তাক্ত বিচারাধীন বন্দিকে উদ্ধার করা হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে৷ সংশোধনাগারের বাথরুম থেকে তাঁকে উদ্ধার করা হয়৷ প্রথমে তাঁকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি৷ এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই উঠছে নানা প্রশ্ন৷ পরপর দু’দিন শিরোনামে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার৷ শুক্রবারের সাইরেন-কাণ্ডর পর শনিবার ফের এক বন্দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার ঘিরে চাঞ্চ্যল ছড়াল সংশোধনাগারচত্বর এলাকায়৷ চিকিৎসাধীন ওই বন্দির নাম রাজকুমার বিশ্বাস৷ ডাকাতির অভিযোগে অভিযুক্ত তিনি৷ বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকায়৷ আরও পড়ুন: 69 ‘পজিশনে’ টাকা না পারলেও আপনি পারবেন! ২৬শে জুন রাজকুমার বিশ্বাস জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আসে৷ শুক্রবার রাতে তাঁকে বাথরুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কারারক্ষীরা৷ তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়৷ তাঁর গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে৷ কিন্তু কীভাবে একটা কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতর এরক...

বলি সফরে আবারও স্বস্তিকা! সঙ্গীটি কে জানেন?

মুম্বই:  কলকাতা: স্বস্তিকার বলি-সফরের রেলগাড়ি প্রথম স্টেশন ছাড়িয়ে দ্বিতীয় স্টেশনে পা রেখেছে। আর এবারও তাঁর সফর সঙ্গী সেই সুশান্ত সিং রাজপুত। টলিপাড়ার জোর গুঞ্জন আবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছে স্বস্তিকা। বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। কিছু দিনই সময় ছিল তাঁদের হাতে। যা ফুরিয়ে যাওয়ার আগে ভালবাসায় একে-অপরকে ভরিয়ে দিতে চেয়েছিল তাঁরা। দুই ক্যানসার রোগীর মর্মস্পর্শী প্রেম নিয়ে গল্প বুনেছিলেন জন গ্রিন। তাঁর উপন্যাসে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক জশ বুন। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ছবির হিন্দি রিমেক নিয়ে আসছেন মুকেশ ছাবরা। আর মুকেশের নায়ক নায়িকা সুশান্ত সিংহ রাজপুত, সঞ্জনা সাংহি। এর আগে ‘রকস্টার’, ‘হিন্দি মি়ডিয়াম’, ‘ফুকরে রিটার্নস’-এ ছোট চরিত্রে দেখা গিয়েছে সঞ্জনাকে। মুখ্য চরিত্রে এটি তাঁর প্রথম ছবি। এদিস্বস্তিকার প্রথম হিন্দি ছবিতে নায়ক ছিলেন সুশান্ত। কাকতালীয় ভাবে দ্বিতীয় ছবিতেও মুখ্য চরিত্রে সুশান্ত। শোনা গিয়েছে, এই ছবিতে সঞ্জনার মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে এবং সেই চরিত্রটি বাঙালি মহিলার। আরও পড়ুন:   ...