মমতা সহ্য করলেও দলছুটদের মন্ত্রী করলেন না মোদী

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দল বদল, শব্দটা এখন বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যে যখন পারছে জার্সি পরিবর্তন করে অন্য দলে চলে যাচ্ছে। এই ট্রেন্ড শুরু হয়েছিল ২০১১ সালে। ২০১৯ সালে তা প্রকট হয়ে উঠেছে। এবার এই এক দল ছেড়ে অন্য দলে চলে আসাদের নিয়ে যেমন তৃণমূলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল তেমনই এখন ঘটছে বিজেপির ক্ষেত্রেও।

সবমিলিয়ে ঘুরে ফিরে পৃথিবী গোল মনে হলেও খুঁচিয়ে খুঁচিয়ে একটি একটি বিশেষ পার্থক্যও মিলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দল থেকে তৃণমূলে যোগদানকারীদের পুরস্কৃত করেছেন মন্ত্রিত্ব দিয়ে , বিজেপি এখনও পর্যন্ত সেই পথে হাঁটেনি। মোদী এমন কাউকে তাঁর ক্যাবিনেটেও জায়গা দেননি।

২০১১ রাজ্যের রাজ্যপাট পরিবর্তন হয়ে আসে তৃণমূলের কাছে। লাল ছেড়ে সবুজ হয় রাজ্য। এই সময়ে অনেকেই সম্ভবত অস্তিত্ব সঙ্কটে ভুগছিলেন কিংবা ক্ষমতার হারানোর লজ্জায় আর দলে থাকতে চাননি। এই তালিকায় বামেদের অনেক তৃণমূল স্তরের নেতা ছিলেন তেমনই ছিলেন কংগ্রেসের অনেক নেতাও। এদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে রাজ্যের মন্ত্রিত্ব পেয়েছেন। রেজ্জাক মোল্লাহ, মানস ভুঁইয়া, রবীন্দ্রনাথ , হুমায়ুন কবীর, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহম্মদ গোলাম রব্বানি।

এক এবং একমাত্র বামেদের থেকে এসে তৃণমূলে মন্ত্রী পেয়েছিলেন রেজ্জাক মোল্লাহ বাকিরা প্রত্যেকেই কংগ্রেসের ঘর ভেঙে আসা। মহম্মদ গোলাম রব্বানি যেমন পেয়েছিলেন পর্যটন দফতরের প্রতিমন্ত্রীর পদ। হুমায়ুন কবীরও মমতার ক্যাবিনেটে প্রতিমন্ত্রী ছিলেন। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ২০১৩ সালে পর্যটন দফতরের প্রতিমন্ত্রীর পদ পেলেও পড়ে ২০১৪ সালে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালণ দফতরের দায়িত্ব দেওয়া হয়। মানস ভুঁইয়া প্রথমে জলসম্পদ দফতরের মন্ত্রী ছিলেন পরে তাঁকে ক্ষুদ্র শিল্প এবং টেক্সটাইল দফতরের মন্ত্রিত্ব দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঘোষ পেয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। রেজ্জাক মোল্লাহ এখনও ভূমি ও ভূমি সংস্কার দফতরের দায়িত্বে রয়েছেন।

এবার ২০১৯ লোকসভা নির্বাচনের আগে এই তৃণমূল থেকে বিজেপিতে যারা এসেছেন তাদের মধ্যে অন্যতম অর্জুন সিং। ভাটপাড়া থেকে তিনি হারিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দীনেশ ত্রিবেদীকে কিন্তু মোদীর মন্ত্রীসভায় তাঁর জায়গা হয়নি। নিশীথ প্রামাণিক, তিনিও বিজেপির তৃণমূল থেকে আসা জয়ী প্রার্থী। মন্ত্রীসভায় জায়গা হয়নি তাঁর। সৌমিত্র খাঁ, তাঁকে অনেকেই ভেবেছিলেন অন্তত মোদীর ক্যাবিনেটে জায়গা পেতে পারেন। সে ভাগ্য হয়নি তাঁর। শেষ অনুপম হাজরা তিনি যাদবপুর থেকে হেরে গিয়েছেন। তাই তাঁর কোনও পদ পাওয়ার সম্ভাবনাই নেই।

প্রসঙ্গত রাজ্যের মন্ত্রিত্ব এবং কেন্দ্রের মন্ত্রিত্বের দায়িত্বের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাছাড়া বাংলা থেকে বিজেপির পুরনো সদস্য হয়েও শুধুমাত্র প্রতিমন্ত্রী হয়েই খান্ত থাকতে হয়েছে বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে। সেখানে দল বদল করে আসা নতুনদের ক্যাবিনেটে জায়গা পাওয়ার ভাবনাই যেন অপ্রাসঙ্গিক হয়ে যায়।

আশা করা হয়েছিল বাংলা থেকে এতো ভালো ফল করার জন্য মোদী বাংলার জয়ী বিজেপি প্রার্থীদের দেবেন কিন্তু দেখা গেল তেমন কিছুই হয়নি। উলটে প্রতিমন্ত্রী হিসাবে বাবুল সুপ্রিয় ভারী শিল্পের গুরুত্বপূর্ণ দফতরের প্রতিমন্ত্রী থাকলেও এবারে তাঁকে সেখান থেকে সরিয়ে বনদফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে। বাংলার যে কেন্দ্রে দাম নেই তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

The post মমতা সহ্য করলেও দলছুটদের মন্ত্রী করলেন না মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Kh9qpv
via IFTTT

Comments

Popular posts from this blog