Modi 2.0: বাংলাতেই শপথ নিয়ে বিশ্বের সামনে পশ্চিমবঙ্গকে তুলে ধরবেন দেবশ্রী
নয়াদিল্লিঃ সকাল থেকেই ফোন আসছিল৷ সদ্য নির্বাচিত সাংসদরা অপেক্ষায় ছিলেন মন্ত্রিসভায় কার কার জায়গা হবে৷ অবশেষে শিঁকে ছিড়েছে রায়গঞ্জের ভাগ্যে৷ মন্ত্রী হচ্ছেন সাংসদ দেবশ্রী চৌধুরী৷ বাবুলের পর বাংলা পাচ্ছে আরও এক মন্ত্রীকে৷ যদিও কোন মন্ত্রক তা নির্ধারণ করা হয়নি৷ তবে সকালেই প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন পেয়েছেন দেবশ্রী৷ আর সেই ফোন পাওয়ার পরেই আপ্লুত রায়গঞ্জের এই ভাবী সাংসদ। এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন দেবশ্রী। আর সেখানে থাকাকালীন মন্ত্রী হওয়ার জন্যে অমিত শাহের ফোন পান দেবশ্রী। আর সেই ফোন পাওয়ার পরেই আপ্লুত তিনি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, আমি আপ্লুত। যেভাবে সম্মান দেওয়া হল তাঁকে সেজন্যে তিনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, তিনি রায়গঞ্জ থেকে সাংসদ হতে পারেন। কিন্তু তাঁর কাজ কখনই শুধু রায়গঞ্জের মানুষের জন্যে হবে না। গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন দেবশ্রী। মোদীর সবকা সাথ-সবকা বিকাশের স্বাদ গোটা বাংলার মানুষ এবার পাবে বলেও আশা রাখেন রায়গঞ্জের এই সাংসদ।
শুধু তাই নয় তাঁর দাবী, গোটা বাংলাজুড়ে শুধু সভা করেননি অমিত শাহ-নরেন্দ্র মোদী। তাঁরা বুঝেছেন গোটা বাংলার মানুষ কীভাবে নুন্যতম সুবিধা থেকে বঞ্চিত হন। বাংলায় বেকারদের অবস্থা কি সেটাও তাঁরা অনুভব করেছেন। আর সেজন্যেই বাংলার মানুষের জন্যে কাজ করার জন্যে এভাবে বাংলাকে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে দাবি করেন বিজেপি নেত্রী তথা সাংসদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেহেতু বাংলা থেকে তাঁরা মন্ত্রী হচ্ছেন সেহেতু অমিত শাহের নির্দেশ, বাংলাতেই শপথ নিতে হবে। তাঁর মতে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে গোটা বিশ্বের মানুষ উপস্থিত থাকবেন। সেখানে এভাবে বাংলাতে শপথ নেওয়া অন্য মাত্রা পাবে বলে আশা দেবশ্রী চৌধুরীর।
উল্লেখ্য, রায়গঞ্জের প্রচারে এসে আগেই অমিত শাহ ঘোষণা করে গিয়েছিলেন যে, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে সাংসদ করলে তাঁকে মোদীর মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হবে। সে মতো রায়গঞ্জের মানুষ তাঁকে বিপুল ভোটে জয় করেছেন। কিন্তু এরপর তাঁর মন্ত্রি হওয়া নিয়ে বেশ জল্পনা তৈরি হয় রাজনৈতিকমহলে। অবশেষে মোদীর শপথের দিনেই ফোন আসল রায়গঞ্জের ভাবী এই সাংসদের কাছে।
The post Modi 2.0: বাংলাতেই শপথ নিয়ে বিশ্বের সামনে পশ্চিমবঙ্গকে তুলে ধরবেন দেবশ্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HItO13
via IFTTT
Comments
Post a Comment