প্রবল জনসমর্থনের কারণে বিশ্বকাপে অ্যাডভান্টেজ ভারত, জানালেন বিরাট
লন্ডন: বাকিংহাম প্যালেসের সামনে বুধবার চাঁদের হাট। নাচ-গান, গালি ক্রিকেট, ক্যাপ্টেন্স মিট। এককথায় জমজমাটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল বিশ্বকাপের।
বাইশ গজের বাইরে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। তালিকায় ছিলেন পাকিস্তানের নোবেলজয়ী মালাল ইউসুফজাই, বাংলাদেশ অভিনেত্রী জয়া এহসান প্রমুখ। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে ও অভিনেতা-প্রযোজক ফারহান আখতার। অনুষ্ঠানের মঞ্চে বাকি ৯ দেশের অধিনায়কদের সঙ্গে মঞ্চে হাজির হলেন বিশ্বকাপের মঞ্চে প্রথমবার দেশকে নেতৃত্ব দিতে চলা বিরাট কোহলি। টুর্নামেন্টের বাকি অধিনায়কদের নাম ঘোষণার সময় সমর্থকদের মধ্যে উত্তেজনা কিছুটা চাপা থাকলেও ভারত অধিনায়কের নাম ঘোষণা হতেই যেন তরঙ্গ খেলে গেল বাকিংহ্যাম প্যালেসের রাস্তায়।
আরও পড়ুন: জমজমাট ওপেনিং পার্টি, বোধন হল বিশ্বকাপের
আর যুক্তরাজ্যের মাটিতে ভারতীয় দলের জন্য এই প্রবল জনসমর্থন বিশ্বকাপে এগিয়ে রাখবে তাঁদের, মনে করেন বিরাট কোহলি। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুগ্ধ বিরাট জানান, ‘এখানে উপস্থিত হয়ে দারুণ লাগছে। ইংল্যান্ডে আমাদের বিপুল পরিমাণে জনসমর্থন রয়েছে। ভারত থেকেও বড় সংখ্যায় অনুরাগীরা উড়ে আসছেন দেশকে সমর্থনের জন্য।’ পাশাপাশি বিরাটের মতে, ‘আমরা এখানে যেসকল স্টেডিয়ামে খেলছি সেখানে অর্ধেকের বেশি ভারতীয় সমর্থকদের উপস্থিতি। এটা একদিকে যেমন চাপের, ঠিক একইসঙ্গে গর্বের বিষয় আমাদের জন্য। এই প্রবল সমর্থন আমরা অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারব বলেই আমাদের বিশ্বাস।’
আরও পড়ুন: World Cup 2019: বিশ্বকাপের পর্দা ওঠার দিনে ক্রিকেটে মাতল গুগল
বাকিংহ্যাম প্যালেসের সামনে সেন্ট্রাল লন্ডনের অভিজাত রাস্তায় ভিন্ন ধারার উদ্বোধনী অনুষ্ঠান নিঃসন্দেহে আলাদা ফ্লেভার যোগ করল ক্রিকেট বিশ্বকাপে। অনুষ্ঠানে ইংরেজ অধিনায়ক ইয়ন মর্গ্যান জানান, ‘আশা করি আয়োজক হিসেবে আমরা সফল হব এবং দেশবাসীকে গর্বিত করব।’ আয়োজক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই বৃহস্পতিবার পর্দা উঠছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের।
The post প্রবল জনসমর্থনের কারণে বিশ্বকাপে অ্যাডভান্টেজ ভারত, জানালেন বিরাট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Wk3PGw
via IFTTT
Comments
Post a Comment