জয় শ্রী রাম বলায় ধারাল অস্ত্রের কোপ, কেতুগ্রামে খুন বিজেপি কর্মী

নিউজ ডেস্ক, কলকাতা: নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথগ্রহণ করবেন বৃহস্পতিবার বিকেলে৷ সেই উপলক্ষ্যে সাজো সাজো রব গোটা বর্ধমান জুড়ে৷ এদিন বিকেলেই কেতুগ্রাম জুড়ে বিজেপির বিজয় মিছিল বের হওয়ার কথা ছিল৷ সেই মিছিলের প্রস্তুতিতে জয় শ্রী রাম ধ্বনি ওঠে৷

তখনই ধারাল অস্ত্র নিয়ে এক বিজেপি কর্মীর ওপর হামলা চালায় জনা কয়েক দুষ্কৃতী৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়৷ পরে মৃত্যু হয় তাঁর৷

জেলা বিজেপির দাবি এই হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে৷ লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান মেনে নিতে না পেরে একের পর এক হামলা চালাচ্ছে তৃণমূল৷ তবে এই ঘটনার পর জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ৷

The post জয় শ্রী রাম বলায় ধারাল অস্ত্রের কোপ, কেতুগ্রামে খুন বিজেপি কর্মী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2YTX3DX
via IFTTT

Comments

Popular posts from this blog