চুরির প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে গুলি
স্টাফ রিপোর্টার, মালদহ: দীর্ঘদিন ধরেই এলাকায় দাপিয়ে বেড়াত সাজিরুদ্দিন সরদার ও জামিল মোমিনের দলবল বলে অভিযোগ৷ নানারকম চুরি ছিনতাই ও অসামাজিক কাজকর্মের সঙ্গে এরা যুক্ত ছিল বলে অভিযোগ ছিল মালদহের কালিয়াচক থানার সুজাপুরের গয়েশবাড়ি এলাকার বাসিন্দাদের৷
সেই অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলল। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মী বর্তমানে মালদহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যক্তির নাম আকরাম আলী (৪০)। বাড়ি গয়েশপুর এলাকাতেই৷ পরিবারের সদস্যরা জানান, সাজিরুদ্দিন সরর্দার ও জামিল মোমিনের কাজকর্মের প্রতিবাদ জানিয়েছিল আকরাম আলি৷ এই নিয়ে বেশ কিছুদিন আগে আকরাম তাদের চুরি ছিনতাই ও সমাজবিরোধী কাজকর্ম থেকে বিরত থাকার কথা বলে৷
এই নিয়ে শুরু হয় তাদের মধ্যে বচসা। অভিযোগ পুকুর থেকে এদিন স্নান করে বাড়ি ফিরছিল আকরাম। সেই সময় পেছন থেকে সাজিরুদ্দিন আকরামকে লক্ষ করে গুলি করে। আকরামের পিঠে গুলি লাগে। আকরামের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ছুটে যেতেই অভিযুক্তরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধকে সেখান থেকে উদ্ধার করে মালদহের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। গোটা ঘটনায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
The post চুরির প্রতিবাদ করায় তৃণমূল কর্মীকে গুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2I8uAn8
via IFTTT
Comments
Post a Comment