৪৮ ঘণ্টা ওলা ও উবের বন্ধে রাস্তায় নামানো হবে অতিরিক্ত সরকারি বাস
স্টাফ রিপোর্টার,কলকাতা: সোমবার ও মঙ্গলবার রাস্তায় মিলবে না অ্যাপ নির্ভর ক্যাব ওলা ও উবের৷ আগামীকাল থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটে ডাক দিয়েছে ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ড৷ এদের সঙ্গে সামিল হয়েছে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন৷ ফলে প্রায় ২৫ হাজার গাড়ি নামবে না রাস্তায়৷ দুর্ভোগে পড়বে অ্যাপ নির্ভর ক্যাব যাত্রীরা৷ তবে পরিবহন দফতর জানিয়েছে, সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সোম ও মঙ্গলবার রাস্তায় অতিরিক্ত সরকারি বাস নামানো হবে৷
ওলা ও উবের ধর্মঘটের কথা জানাতে প্রচার শুরু করেছে ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ড৷ শহরের বিভিন্ন জায়গায় হোর্ডি দেওয়ার পাশাপাশি করা হচ্ছে মাইকিংও৷ এছাড়া রবিবার বিকালে ধর্মঘটের পক্ষে হাজরা মোড় থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি মিছিল করেন৷ ফলে আগামী সোমবার ও মঙ্গলবার শহর ও শহরতলির রাস্তায় অ্যাপ নির্ভর ওলা ও উবের এর পরিষেবা পাওয়া যাবে না৷
যদিও রাজ্যের পরিবহন দফতর জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার হতে না হয়, তার জন্য রাস্তায় নামানো হবে পর্যাপ্ত সরকারি বাস৷ এই ধর্মঘটে লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন সামিল হয়েছে৷ তাই সরকারি কর্মীদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর রাকা হবে৷ কারণ লাক্সারি ট্যাক্সি মূলত সরকারি কর্মীদের জন্য ব্যবহার হয়৷
অভিযোগ অ্যাপ নির্ভর ক্যাব ওলা ও উবের এর চালকরা অ্যাপ সংস্থাগুলি থেকে ন্যায্য মূল্য পাচ্ছে না৷ এবং কোম্পানি যখন তখন চালকদের আই ডি ব্লক করে দিচ্ছে। প্রতিনিয়ত বেকার হয়ে যাচ্ছে ওলা উবের চালকরা। বার বার রাজ্য সরকারকে জানিয়েও কোনও সমাধান মিলছে না৷ সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, বাধ্য হয়ে আমাদেরকে এই আন্দোলনে নামতে হয়েছে৷ এরপরও যদি রাজ্য সরকার ও অ্যাপ সংস্থাগুলি কোনও পদক্ষেপ না নেয়,তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা ছাড়া আর কোনও উপায় থাকবে না৷ সেক্ষেত্রে সম্পূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে৷
The post ৪৮ ঘণ্টা ওলা ও উবের বন্ধে রাস্তায় নামানো হবে অতিরিক্ত সরকারি বাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/321IdOk
via IFTTT
Comments
Post a Comment