সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার এক ধাপ এগোল কমিশন

স্টাফ রিপোর্টার, কলকাতা: জুলাইয়ের মধ্যেই রাজ্যে সমস্ত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করা হবে। গত কয়েকদিন আগেই এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। বিধানসভায় আয়োজিত এক অধিবেশনে তিনি ওই কথা বলেন। মুখের কথা খসতে না খসতেই মিলল হাতেনাতে ফলাফল। রাজ্যে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও এক ধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের জন্য অনুষ্ঠিত হতে চলেছে পারসোনালিটি টেস্ট।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, রাজ্য সরকার পোষিত এবং জুনিয়র উচ্চ বিদ্যালয়গুলিতে আপার প্রাইমারী স্তরে প্রথম রাজ্য স্তরীয় নির্বাচনী পরীক্ষা-২০১৬-র পারসোনালিটি টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। যোগ্য প্রার্থীদের সহকারী শিক্ষক পদে বহাল করবার জন্য তৎপর রাজ্য সরকার।

২০১৯ সালের ২ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা। ২৮ জুন অর্থাৎ শুক্রবার থেকে কমিশনের নিজস্ব সাইটে পাওয়া যাবে এই পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি। সকল যোগ্য প্রার্থীকে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য আবেদন জানান হয়েছে।

The post সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার এক ধাপ এগোল কমিশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xiVOTg
via IFTTT

Comments