বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে বন্ধুকে খুন করল যুবক
নয়াদিল্লি: বন্ধুর বউকে খুবই পছন্দ হয়েছিল। উলটো দিক এসেছিল ইতিবাচক প্রতিবার্তা। কিন্তু বিয়ে করতে নারাজ ছিলেন সেই মহিলা। বন্ধুর স্ত্রীকে পাওয়ার লক্ষ্যপূরণে বন্ধুকেই খুন করে ফেলল যুবক।
ঘটনাটি জাতীয় রাজধানী দিল্লির রামা রোডের প্রেম নগর পাঠক এলাকার। মঙ্গলবার পুলিশ অভিযুক্ত গুলকেশকে গ্রেফতার করেছে। জেরায় সে নিজের অপরাধ কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- কচুরি বেচেই কোটিপতি, চোখ কপালে আয়কর কর্তাদের
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধৃত গুলকেশ এবং মৃত দলবীর খুব ভালো বন্ধু ছিল। ৩০ বছরের দলবীরের স্ত্রীকে খুব ভালো লেগে যায় গুলকেশের। নিজের মনের কথা প্রিয় পাত্রীকে জানাতে দেরি করেনি গুলকেশ। দলবীরের স্ত্রীরও যে গুলকেশকে অপছন্দ ছিল এমন নয়। কিন্তু সংসার ছেড়ে যাওয়ার ইচ্ছে তাঁর ছিল না। সেই কথা সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি।
এরপরেই লক্ষ্যপূরণ করতে নতুন ছক কষে গুলকেশ। বন্ধু দলবীরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই তার স্ত্রীকে পাওয়া যাবে। এই ভাবনা থেকেই বন্ধুকে খুনের পরিকল্পনা করে সে। গত সোমবার গভীর রাতে ফোন করে দলবীরকে ডেকে নিয়ে যায় গুলকেশ। রামা রোডের প্রেম নগর পাঠক এলাকায় বন্ধুর মাথায় ইঁট দিয়ে আঘাত করে খুন করে সে। এরপরে রেল লাইনের উপরে ফেলে রেখে আসে সে।
আরও পড়ুন- ট্রেনে চড়েই মন্ত্রীকে নিয়ে নতুন গ্রামের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর
ট্রেন চলাচলের কারণে মৃত দেহ ক্ষতবিক্ষত হয়ে যাবে। তাহলে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে না। যার ফলে গুলকেশের প্রতি সন্দেহ জাগবে না। এই ভাবনা থেকে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশকে ফোন করে সে জানায় যে রামা রোডের প্রেম নগর পাঠক এলাকায় একটি মৃত দেহ পরে রয়েছে। পুলিশকে বিভ্রান্ত করতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি সে।
কিন্তু মৃত দলবীরের মোবাইল যাবতীয় রহস্যের জট ছাড়িয়ে দেয়। তদন্তের স্বার্থে মোবাইলের কল রেকর্ডস সামনে আসতেই সন্দেহের তালিকায় উঠে আসে গুলকেশের নাম। এবং ক্রমশ তা গুরুত্ব পেতে সুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই স্পষত হতে থাকে সমস্ত বিষয়। জেরার মুখে ভেঙে পরে গুলকেশ। নিজেই অপরাধের কথা স্বীকার করে নেয় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- হাওড়ায় দাবা প্রশিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় বাড়ছে রহস্য
The post বন্ধুর স্ত্রীকে বিয়ে করতে বন্ধুকে খুন করল যুবক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Y8nBS1
via IFTTT
Comments
Post a Comment