You Deserve it, লোকসভা ভোটে বিপুল জয়ে মোদীকে শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্টের
টোকিওঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের ওসাকায় শুরু হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন। গোটা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রপ্রধানরা শীর্ষ সম্মেলনে হাজির হয়েছেন। শুক্রবার সকালেই সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট। স্বভাবভঙ্গিতেই মার্কিন প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বৈঠকের মাঝেই একে-অপরের সঙ্গে বৈঠকেও বসেন। নিজেদের মধ্যে একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প কথা বলেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি প্রধানমন্ত্রীকে বিপুল ভোটে জয় পাওয়ার জন্যে শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট। মিস্টার প্রেসিডেন্ট মোদীকে বলেন, লোকসভা নির্বাচনে জয় পাওয়াটা ডিসার্ভ কর। গোটা দেশকে একজোট করার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন বলেও মোদীকে বাহবা দেন ট্রাম্প। পাশাপাশি তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হিসাবে মোদী যখন ক্ষমতায় আসেন তখন দেশের বিভিন্ন গোষ্ঠী নিজেদের মধ্যে লড়াই করছিল। এখন তারা একলা। এটা আপনার প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে। পাল্টা ট্রাম্পকেও ধন্যবাদ জানান মোদী।
US President: You (PM Modi) deserve it (victory in General elections). You’ve done a great job in pulling together. I remember when you first took over, there were many factions&they were fighting with each other& now they get along. It’s a fantastic tribute to you&your abilities https://t.co/88HJ4g0Vww
— ANI (@ANI) June 28, 2019
পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প মোদীর সঙ্গে বৈঠক শেষে আরও বলেন, অসাধারণ একটা বৈঠক হয়েছে। ভারত এবং আমেরিকা এখন সবথেকে কাছের বন্ধু। এর আগে ভারত এবং আমেরিকার সম্পর্ক এতটা মজবুত আগে কখনও হয়নি। এই সম্পর্ক বজায় থাকবে বলেই আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি আরও জানিয়েছে যে, সামরিক ক্ষেত্র তো বটেই, এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে এখন থেকে ভারত এবং আমেরিকা একসঙ্গে কাজ করবে।
#WATCH US President Donald Trump at bilateral meeting with PM Narendra Modi in Osaka, Japan: We have become great friends & our countries have never been closer. I can say that with surety. We’ll work together in many ways including military, we’ll be discussing trade today pic.twitter.com/SjvenXi4df
— ANI (@ANI) June 28, 2019
The post You Deserve it, লোকসভা ভোটে বিপুল জয়ে মোদীকে শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্টের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Lp9NPG
via IFTTT
Comments
Post a Comment