প্রবল গরমে বাসে-ট্রেনেও AC পরে ঘোরা সম্ভব

টোকিও: প্রবল গরমে ভিড় বাসে কিংবা ট্রেনে হাঁসফাঁস অবস্থা। কথায় কথায় অনেকেই বলে থাকেন, সঙ্গে একটা এসি থাকলে ভালো হত। বাড়িতে এসি, আফিসে এসি, তাই বাইরে বেরলেই পুড়ে যাওয়ার মত পরিস্থিতি। তাই, এবার সেই সমস্যার সমাধানেও চলে আসছে নতুন প্রযুক্তি।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক ভিডিওতে দেখা গিয়েছে, ওয়্যারেবল এয়ার কন্ডিশনার নিয়ে কাজ করছে সনি। অর্থাৎ পোশাকের মতই পরে ফেলা যাবে ওই এসি। ইতিমধ্যে এটা নিয়ে একটা প্রকল্পও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পেছনের দিকে থাকা ছোট একটি প্যানেলের মাধ্যমে গরম বের করে দেবে এবং শরীরকে ঠাণ্ডা করবে ছোট এই এসি। এর নাম রিয়ন পকেট। এটি আকারে স্মার্টফোনের চেয়েও ছোট হবে।

ছোট এই এসি ব্যবহার করতে বিশেষ ধরনের টি-শার্ট পরতে হবে। তার তলায় লাগিয়ে নেওয়া যাবে এই এসি। টি-শার্টটি ডিভাইসের সঙ্গেই বিক্রি করা হবে। এসির তাপমাত্রা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ব্লু টুথের মাধ্যমে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ব্যাটারিটি রিচার্জ করা যাবে। দু’ঘণ্টা চাজফ দিলে ৯০ মিনিট পর্যন্ত কাজ করবে এই ব্যাটারি।

স্মল, লার্জ, মিডিয়াম সব সাইজেই পাওয়া যাবে এই টি শার্ট। ঘাড়ের কাছে থাকবে একটি পকেট। তার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাবে এই এসি। এটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি।

এই এসি ওয়াটারপ্রুফ নয়, তবে ঘাম কিংবা জলের ফৌঁটা লাগলে তা নরম এক ধরনের কাপড় দিয়ে মুছে নেওয়া যাবে।

নতুন ধরনের এই এসির দাম হবে ১৩০ ডলার। এটা শুরুতে শুধু জাপানে বিক্রি হবে। পরবর্তীতে বিশ্বের সব বাজারে এটি ছাড়তে পারে কর্তৃপক্ষ। তবে ঠিক কবে এই এসি বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

এই এসি বাজারে এলে যে তার চাহিদা তুঙ্গে হবে সেটা বোঝাই যাচ্ছে। আপাত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।

The post প্রবল গরমে বাসে-ট্রেনেও AC পরে ঘোরা সম্ভব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ygpalJ
via IFTTT

Comments