কেন্দ্রকে কটাক্ষ, উন্নাও ধর্ষণ কান্ডের নির্যাতিতার দুর্ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি মমতার

কলকাতা: ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাও ধর্ষণ কান্ডে নির্যাতিতার দুর্ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তাধীন এই স্পরশকাতর ঘটনায় কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ, একথাও স্পষ্ট জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রবিবার সকালে একটি গাড়িতে উন্নাও এর নির্যাতিতা, দুই আত্মীয় ও তাঁর আইনজীবী যাচ্ছিলেন। সেই সময় রায়বরিলির কাছে গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ট্রাক। দুর্ঘটনায় কিছুক্ষনের মধ্যেই তাঁর দুই আত্মীয় মারা যান এবং গুরুতরভাবে আহত হন নির্যাতিতা ও তাঁর আইনজীবী।

সোমবার কলকাতায় দলের একটি বৈঠক থেকে বেড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেন। উত্তরপ্রদেশের যোগী সরকারের পাশাপাশি বিজেপি নেতৃত্বকে এই ঘটনার জন্য কড়া ভাষায় আক্রমণ করেন। কটাক্ষ করে বলেন, “বাংলায় কিছু হলে রাজ্য সরকারের সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু, এখন উত্তরপ্রদেশে যা হচ্ছে তা অকল্পনীয়। তারপরও সবাই চুপ রয়েছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আমি জানিনা দেশে কী হচ্ছে। সবকিছুতেই সিবিআই এবং ইডির তদন্ত চায় বিজেপি, তাহলে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে কেন নয়।”

এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি। তিনি প্রধানমন্ত্রী। দেশের যত্ন নিন। আপনি যখন নির্বাচিত হয়েছেন, মানুষের জন্য কাজ করুন, এটাই আমার আবেদন।”

গণপিটপিটুনিতে মৃত্যু সম্পর্কে মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় সরকার, সাম্প্রদায়িক উত্তেজনা, গণপিটপিটুনি, দুর্ঘটনা বা দুর্ঘটনার আকারে খুনের মতো ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না। যা অবশ্যই প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মনে।” সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরোপুরি ফ্যাসিস্ট সরকার চলছে। উত্তরপ্রদেশে ওরা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। এখানে গোরক্ষার নামে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে ওরা লোক পাঠাচ্ছে। একটা দেশ এভাবে চলতে পারে না।”

সিবিআই ও ইডির ভুমিকায় নিয়ে সরব হয়ে তিনি বলেন, সব ঘটনাতেই ইডি, সিবিআইকে চায় বিজেপির লোকেরা। এক্ষেত্রে কেন নয়? সিবিআই প্রধানমন্ত্রীর দফতরের অধীনে। তারা সবসময় সব বিরোধী দলকে চিঠি পাঠাচ্ছে। স্বশাসিত রাজ্যগুলিকে বারবার এড়িয়ে যাওয়ার কারণ স্বচ্ছ হওয়া দরকার।

The post কেন্দ্রকে কটাক্ষ, উন্নাও ধর্ষণ কান্ডের নির্যাতিতার দুর্ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি মমতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YuIH0s
via IFTTT

Comments