ওএনজিসির প্রজেক্টের কাছেই চিনা জাহাজ, ভারতকে খবর দিল ভিয়েতনাম

নয়াদিল্লি: দক্ষিণ চিন সাগরে চিনা জাহাজের ঘোরাঘুরি করা কোনও নতুন বিষয় নয়। এই অংশ নিয়ে একাধিক দেশের মধ্যে সমস্যা থাকলেও চিন বরাবরই এই অংশে আধিপত্য দেখিয়ে এসেছে। এবার ভারতীয় তেল উৎপাদনকারী সংস্থার একেবারে গা-ঘেঁষে চলে এল চিনের সার্ভে ভেসেল।

সম্প্রতি ভারত সরকারকে এই খবর দিয়েছে ভিয়েতনাম। যেখানে চিনের জাহাজটি এসেছে, সেখানে ভিয়েতনামের একটি তৈল উৎপাদনকারী সংস্থাও কাজ করে। তবে চিনের জাহাজটি ভারতীয় সংস্থা ওএনজিসি-র তৈল উৎপাদন কেন্দ্রের একেবারে কাছে চলে এসেছে বলে খবর। ওই সার্ভে ভেসেলের সঙ্গে রয়েছে চিনের কোস্ট গার্ডের একটি জাহাজও। যা স্বাভাবিভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতের।

ছবিতে দেখা গিয়েছে সমুদ্র উপকূলের একটি অংশ যেখানে ভারতের ওএনজিসি বিদেশ ও ভিয়েতনামের পেট্রো ভিয়েতনাম কাজ করে। ওএনজিসি বিদেশের একেবারে কাছে চলে আসতে দেখা গিয়েছে চিনা ভেসেল টিকে।

সোমবার ভিয়েতনামের তরফ থেকে জানানো হয়েছে যে, দীর্ঘদিন ধরেই চিন দক্ষিণ চিন সাগরের তৈল উৎপাদন সংক্রান্ত কর্মকাণ্ডে নাক গলাচ্ছে। আমেরিকাও বিষয়টি নিয়ে চিন্তিত। ভিয়েতনাম এই সমস্যার সমাধানে নয়াদিল্লি কেও সামিল করতে চায়। গত ৪ জুলাই Haiyang Dizhi 8 নামে একটি সার্ভিস ভেসেল সমুদ্রের উপকূলের কাছে চলে আসে ভিয়েতনামের ইকনমিক জোনের কাছেই ঘোরাফেরা করছিল সেটি। সঙ্গে ছিল দুটি কোস্ট গার্ডের জাহাজ।

ভিয়েতনামের তরফ থেকে সোমবার ভারতকে এই খবর দেওয়া হয়েছে, কারন ওই অংশে ভারতেরও অনেক কার্যকলাপ চলে। তবে ভারতের তরফ থেকে এখনই কোনও ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

The post ওএনজিসির প্রজেক্টের কাছেই চিনা জাহাজ, ভারতকে খবর দিল ভিয়েতনাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SQ4CKe
via IFTTT

Comments