খুনের হুমকি পেলেন অনুরাগ কাশ্যপ

নয়াদিল্লি: কৌশিক সেনের পর এবার খুনের হুমকি পেলেন অনুরাগ কাশ্যপ! দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধের দাবিতে গত মঙ্গলবার সরব হয়েছিলেন ৪৯ বিদ্বজ্জন৷ সেই সঙ্গেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তার প্রতিবাদে দেশের অস্থির পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা৷ যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ৷ প্রধানমন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে স্বাক্ষর করে গত বুধবারই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাংলার বিশিষ্ট অভিনয় ব্যক্তিত্ব কৌশিক সেন। এবার সেই একই কাণ্ড ঘটল বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গেও। কৌশিক সেনের পর গত বৃহস্পতিবার পরিচালক অনুরাগ কাশ্যপকে সরাসরি টুইটারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

টুইটটি ভাইরাল হওয়ার পরই সমালোচনায় সরব হয় নেটদুনিয়া। অন্যদিকে, ঘটনায় এক মুহূর্তও দেরি না করে টুইটটি মুম্বই পুলিশকে পাঠিয়ে দেন অনুরাগ। তাঁর অভিযোগের পরই মুম্বই পুলিশ জানায়, ওই ব্যক্তির টুইটার অ্যাকাউন্টের যাবতীয় বিবরণ মুম্বই পুলিশের সাইবার বিভাগে পাঠানো হয়েছে। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পরিচালককে। এমনকি নিজেদের কাজের সুবিধের জন্য অনুরাগকে তাঁর এলাকার কাছাকাছি থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশের এহেন তৎপরতায় স্বভাবতই খুশি অনুরাগ। ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন অনুরাগ কাশ্যপ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও টুইট করে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগ। অনুরাগের পাশাপাশি বৃহস্পতিবার অন্য এক পরিচালক আদুর গোপালকৃষ্ণণকেও দেশ ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা বি গোপালকৃষ্ণণের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ওই গেরুয়া শিবিরের নেতা আদুর গোপালকৃষ্ণণকে বলেছেন, “আপনি চাঁদে গিয়ে বাস করুন।” পালটা উত্তরে পরিচালক বলছেন, “আপনি টিকিট কেটে দিন, আমি চলে যাচ্ছি।”

The post খুনের হুমকি পেলেন অনুরাগ কাশ্যপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GyNAez
via IFTTT

Comments