পত্নীবিয়োগ প্রাক্তন তারকা ক্রিকেটারের
লন্ডন: মারা গেলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আন্ড্রু স্ট্রসের স্ত্রী রুথ স্ট্রস। ফুসফুসের বিরল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার রুথের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। মাত্র ৪১ বছর বয়সেই পত্নীহারা হলেন আন্ড্রু স্ট্রস।
৪৫ বছর বয়সে ২০১৭ ডিসেম্বরে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে রুথের। অ্যাসেজ চলাকালীন আন্ড্রু তখন বহাল রয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর পদে। চলতি বছরের শুরুতে স্ত্রীর চিকিৎসায় পাশে থাকতে কাজে অব্যাহতি দিতে হয় স্ট্রসকে। রুথের চিকিৎসার জন্য ইসিবি’র ডিরেক্টর পদ ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া উড়ে যান আন্ড্রু।
আরও পড়ুন: নির্বাসন কাটিয়ে ব্যাট হাতে নামছেন স্যান্ডপেপার গেটের ‘মূখ্য চরিত্র’

‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ফুসফুসের বিরল ক্যানসারে মৃত্যু হয়েছে রুথের’। রুথের মৃত্যুতে পরিবারের দেওয়া শোকবার্তাটি অনুরাগীদের উদ্দেশ্যে জানানো হয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে। রুথ রেখে গেলেন তাঁর দুই সন্তান স্যাম ও লুকাকে।
আরও পড়ুন: রেকর্ডবুকে রোনাল্ডো, জয় দিয়ে বছর শেষ জুভেন্তাসের

রুথকে হারিয়ে শোকবার্তায় আন্ড্রু স্ট্রস লেখেন, ‘স্যাম, লুকা এবং আমি রুথকে প্রতিমুহূর্তে মিস করব। যারা ওর সঙ্গে মিশেছে তারা জানে রুথ কতটা যত্নবান ও ভালোবাসতে জানে। এটা ভেবে ভালোলাগছে যে অস্ট্রেলিয়ায় নিজের প্রিয় ও কাছের মানুষদের সঙ্গে জীবণের শেষ সময়টা কাটাতে পেরেছে।’
আরও পড়ুন: অজিদের বিরাটের কাছ থেকে ব্যাটিং শিখতে বললেন হিক

এছাড়া ক্যানসার আক্রান্ত মানুষের পাশে রুথ যে সবসময় দাঁড়াতে চাইত, পারিবারিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিষয়টি। একইসঙ্গে জীবণের শেষদিন অবধি যে মেডিক্যাল টিম রুথের সেবাত নিয়োজিত ছিল, তাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে।
উল্লেখ্য ২০০৩ রুথ (ম্যাকডোনাল্ড) স্ট্রসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭টি শতরানের মালিক অ্যান্ড্রু স্ট্রস ১০০টি টেস্ট ও ১২৭টি ওয়ান ডে ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ন’বছরের সংক্ষিপ্ত কেরিয়ারে সবসময়ই স্ট্রসের পাশে থেকেছেন রুথ। স্বভাবতই পত্নীবিয়োগে মুষড়ে পড়েছেন ২০০৯ দেশের মাটিতে ইংল্যান্ডের অ্যাসেজ জয়ের দলনায়ক।
The post পত্নীবিয়োগ প্রাক্তন তারকা ক্রিকেটারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q6ZzSF
via IFTTT
Comments
Post a Comment