মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলায় জেলায় মেলা, স্বনির্ভরতা বাড়ছে মহিলাদের
মালদহ: মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুপ্রেরণায় মালদহ জেলার গাজোল ব্লকে অনুষ্ঠিত হল সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।

সমাজে মহিলাদের স্বনির্ভর করতেই এই মেলার আয়োজন। মেলায় মহিলাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান বসানো হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, এক সময় দেখা যেত পুরুষেরই বিভিন্নভাবে কাজ করে সংসারের হাল ধরত। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মহিলাদেরও স্বনির্ভরের সুযোগ আছে৷ যার ফলে তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তাঁরা এখন সংসারের হাল ধরতে সক্ষম৷ বাইরের সমাজেও নিজেরা স্বনির্ভর হতে পারছেন৷

মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল জানান, এই মেলার উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর করা। সেই কারণে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলার আয়োজন করা হয়েছে। যেখানে মহিলাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। এতে তারা উৎসাহিত হবেন। পাশাপাশি বাজারে গিয়ে কোনও ক্রেতা যেন অসুবিধায় না পড়েন, সেই সংক্রান্ত তথ্য ও সচেনতার বৃদ্ধির পরামর্শ দেওয়া হচ্ছে৷
The post মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলায় জেলায় মেলা, স্বনির্ভরতা বাড়ছে মহিলাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SupwO7
via IFTTT
Comments
Post a Comment