তিল তালাক ইস্যুতে বিরোধীদের হট্টগোলে ফের মুলতবি রাজ্যসভা
নয়াদিল্লি: রাজ্যসভায় তিন তালাক বিল আটকাতে তৎপর বিরোধীরা৷ সোমবারসকালে অধিবেশন শুরু হতেই বিরোধীদের হইহট্টগোলে অধিবেশন মুলতবি হয়ে যায়। পরে দুপুর দু’টোয় ফের শুরু হয় অধিবেশণ৷ কিন্তু প্রস্তাবিত তিন তালাক সংশোধনী বিল আলোচনার দাবিতে একযোগে বিরোধীতা শুরু করে বিরোধীরা৷ ফলে ১৫ মিনিয়ের জন্য মুলতবি হয়ে যায় অধিবেশন৷
এর আগে বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের ঘরে বৈঠক । রাজ্যসভায় তিন তালাক বিল নিয়ে কোন পথে কেন্দ্রকে আক্রমণ করা হবে তারই খসড়া তৈরি হয় সেই বৈঠকে৷সূক্রের খবর, প্রথমে বিলটিকে আরও আলোচনার জন্য যৌথ সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব রাখা হবে। যদি কেন্দ্র সায় না দেয়, তাহলে আলোচনায় অংশগ্রহণ করবেন বিরোধীরা। রাজ্যসভায় ভোটাভুটিতে কেন্দ্রীয় শাসক শিবিরের পরাজয় নিশ্চিত বলে মনে করছেন বিরোধীরা।
গত ২৭শে ডিসেম্বর লোকসভায় বিলটি পাস হয়ে যায়৷ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মোদী সরকারের ক্ষেত্রে তা পাস করাতে কোনও বেগ পেতে হয়নি৷ কিন্তু উপযুক্ত সংখ্যা না থাকায় রাজ্যসভায় বিলটিকে পাস করাতে বেগ পাচ্ছেন মোদী-অমিত শাহরা। রাজ্যসভায় সাংসদদের উপস্থিত বাধ্যতামূলক করতে হুইপ জারি করেছে বিজেপি ও কংগ্রেস৷ সোমবার, তিন তালাক বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব আনে তৃণমূল। ওই কমিটিতে বিরোধীদের ১১ জন্য সদস্যকে রাখার আবেদন করেন ডেরেক ও’ব্রায়েন।
প্রস্তাবিত তিন তালাক সংশোধনী বিলে ৩ বছরের শাস্তির বিধান রয়েছে৷ যার বিরোধিতায় সরব কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। সামাজিকবিষয়কে ফৌজদারি হিসাবে চিহ্নিত করায় আপত্তি জানায় বিরোধীরা। এই বিলটিতে স্ত্রীর ভূমিকার নির্দিষ্ট উল্লেখ নেই।
The post তিল তালাক ইস্যুতে বিরোধীদের হট্টগোলে ফের মুলতবি রাজ্যসভা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AqDA41
via IFTTT
Comments
Post a Comment