ইনস্টাগ্রামে ভুল মানচিত্র পোস্ট করে সমালোচনায় বিদ্ধ ফ্যাশন ডিজাইনার
নয়াদিল্লি: ভারতের বিকৃত ম্যাপ ব্যবহারের অভিযোগ এবার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীর খোসলার বিরুদ্ধে৷ নিজেদের ব্র্যান্ডের প্রমোশন তারা দেশের যে ম্যাপ ব্যবহার করেছে তাতে পাক অধিকৃত কাশ্মীর দেখানো হয়নি৷ দেশদ্রোহী বলে তাই এই দুই ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে সরব দেশবাসী৷ ঝড় উঠেছে সোশ্যা মিডিয়ায়৷
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ডুয়ো আবু জানি ও সন্দীর খোসলা৷ দেশের বড় বড় শহরে রয়েছে তাদের ফ্যাশন ব্র্যান্ডের আউটলেট৷ মানুষের কাছে তাদের তৈরি পোশাকের দোকানের প্রচারে ইনস্টাগ্রামে পোস্ট করেন তাঁরা৷ সেখানেই ব্যবহার করা হয় ভারতে ম্যাপ৷ দেখা যাচ্ছে দেশের উত্তরভাগের জম্মু-শ্রীনগরের পাক অধিগৃহীত জায়গার অংশ সেখান থেকে বাদ পড়েছে৷

এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীর খোসলার বিরুদ্ধে৷ এই পোস্ট অবিলম্বে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ কেউ কেউ আবার তাঁদের দেশদ্রোহী বলেও সরব হয়েছেন৷ অনেকেই বলেছেন, যে দেশ থেকে রুজু, কুটির সংস্থান করেন আপনারা তার অবমাননা জাতীয় লজ্জার সামিল৷
এত সমালোচনার মাঝে পড়েও অবশ্য ফ্যাশন ডিজাইনার আবু জানি ও সন্দীর খোসলার কোনও বক্তব্য মেলেনি৷ ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে বিকৃত ভারতের ম্যাপ৷
উল্লেখ্য, প্রক্তন বিশ্ব সুন্রী তথা বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের আউটফিট এই দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারের হাতেই তৈরি৷ সেই তালিকায় নাম রয়েছে সোফিয়া টার্নারেরও৷ এছাড়াও মুকেশ আম্বানি কন্যা ঈশাও বিয়ের দিন আবু জানি ও সন্দীর খোসলার কসটিউমেই সেজেছিলেন৷ মার্কিন পপ স্টার বিয়ন্সেও বিয়ের দিন পড়েছিলেন এই দুই ডিজাইনারের সৃষ্টি৷ তবে ভুল মানচিত্র পোস্ট করে অবশ্য পাড় পাননি তাঁরা৷ সমালোচনার বিদ্ধ আবু জানি, সন্দীর খোসলা৷
The post ইনস্টাগ্রামে ভুল মানচিত্র পোস্ট করে সমালোচনায় বিদ্ধ ফ্যাশন ডিজাইনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CHH6st
via IFTTT
Comments
Post a Comment