বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিজেপির রথের ভবিষ্যত ঠিক হবে
স্টাফ রিপোর্টার, কলকাতা: বছরটা ভালো শুরু করতে চাইছে বিজেপি৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিজেপির রথযাত্রার মামলা শুনবে৷ কলকাতা হাইকোর্ট ঘুরে ওই মামলা এখন সুপ্রিম কোর্টে৷ রাজ্যে বিজেপির রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা কবে হবে কিংবা সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কবে রাজ্যে রথে চড়তে পারবেন, বৃহস্পতিবার সে প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে৷

রাজ্য বিজেপি সূত্রে খবর, শীতকালীন অবসর কাটিয়ে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট খুলছে৷ ওইদিনই রথযাত্রার মামলার শুনানি শুরু হবে৷ তবে বাংলার রাজনৈচিক পরিস্থিতির দিকে তাকিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব রথযাত্রার আয়োজন করতে চাইছে বিজেপি৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিজেপির আইনজীবী দ্রুত শুনানির আবেদন করবেন৷
বাংলায় বছরের শুরুতেই মেগা ব্রিগেডের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেস এই সভার আয়োজোক হিসেবে কাজ করছে৷ সারা দেশের অবিজেপিয় শীর্ষ নেতৃত্ব নাকি ওই সভায় উপস্থিত থাকবে৷ মোদী সরকার বিরোধী ‘ফেডারেল ফ্রন্টে’র পূর্ণরূপ ওই সভাতেই দেখা যাবে৷ ফেব্রুয়ারির ৩ তারিখ ব্রিগেডে চলেছে সিপিএম৷ লোকসভার আগে এটিই হবে বামেদের সর্বশেষ ব্রিগেড৷

এই সব কিছু হয়ে যাবে, অথচ বাংলায় মোদী-শাহের কোনও জনসভা হবে না বা রথের চাকা গড়াবে না – তা বিশ্বাস করা বিজেপির পক্ষে কষ্টকর৷ সুপ্রিম কের্টে শুনানি নিয়ে আর বাড়তি সময় নষ্ট করতে নারাজ পার্টি৷ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ রাজ্য বিজেপির রথযাত্রা সংক্রান্ত মামলা শুনতেই চায়নি গত সোমবার এই মামলা নিয়ে রাজ্য বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ কিন্তু অবসরকালীন বেঞ্চ এই মামলা শুনতে চায়নি।
বিজেপিকে ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার পর মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অবসরকালীন বেঞ্চে মামলা করে সত্ত্বর শুনানির আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্ট৷ কিন্তু সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রি থেকে বিজেপি আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে – স্বাভাবিক পদ্ধতিতেই ওই মামলা শোনা হবে৷ জানুয়ারির ২ তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ৷ কিন্তু অবসরকালীন বেঞ্চ ওই মামলা শুনতে অস্বীকার করায় আগামী ৩ জানুয়ারি, বৃহস্পতিবার ওই মামলাকে শুনবে কোর্ট৷
সুপ্রিম কোর্টে সোমবারে বিজেপি ধাক্কা খাওয়ার পর তা পরিষ্কার হয়ে দিয়েছে যে – ২০১৮তে পশ্চিমবঙ্গে আর রথ চালাতে চালাতে না বিজেপি৷ এদিন দিল্লিতে বিজেপির আইনজীবীরা অবসরকালীন বেঞ্চে মামলা নিয়ে যেতে চেয়েছেন৷ যদিও কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে মামলা নিয়ে যাওয়ার পথও খোলা ছিল বিজেপির কাছে৷ তবে হাইকোর্টের থেকে আইনজীবীরা সুপ্রিম কোর্টকেই এক্ষেত্রে পছন্দ করেছেন৷

বিজেপিকে শর্ত সাপেক্ষে রথযাত্রা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ৷ শুক্রবার সকালেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার৷ আদালতের এই যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের রথের সারথি কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভি৷ তিনিই শেষ হাসি হাসিয়েছেন মমতাকে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিয়েছে৷ সিঙ্গেল বেঞ্চকে ওই মামলা আবার শোনার নির্দেশ দিয়েছেন৷ কিন্তু সিঙ্গেল বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টেই মামলা করেছে বিজেপি৷
The post বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিজেপির রথের ভবিষ্যত ঠিক হবে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AqrZBZ
via IFTTT
Comments
Post a Comment