আজব! সিরডি সাইবাবার নাম ভোটার তালিকায়
সিরডি: ভোটার তালিকায় নাম উঠেছে সিরডি সাইবাবার৷ সেখানে দেওয়া হয়েছে সিরডি মন্দিরের ঠিকানা৷ উল্লেখ করা হয়েছে বয়স ও বাবার নাম৷ ভোটার তালিকা স্ক্রুটিনি করার সময় ধরা পড়ে তাঁর নাম৷ তা দেখে তো চক্ষু চড়কগাছ নির্বাচনী অফিসারদের৷ বিষয়টি জানানো হয়েছে থানায়৷ তদন্ত শুরু করেছে সাইবার পুলিশ৷
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাইবাবার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে বলে দাবি করেন মহারাষ্ট্র আহমেদনগর জেলার নির্বাচনী অফিসারদের৷ জানিয়েছেন, অনলাইনে ফর্ম পূরণ করে সাইবাবার নাম ঢোকানোর চেষ্টা করা হয়৷ কেননা সেই ফর্ম খতিয়ে দেখার পরই সামনে আসে বিষয়টি৷ পরে সাইবার পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে আইটি ধারায় কেস দায়ের করা হয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷ প্রাথমিক ভাবে জানতে পারা গিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর মাসে অনলাইনে কেউ ৬ নম্বর ফর্ম পূরণ করে৷ সেখানে ভোটার হিসাবে দেওয়া হয়েছে সিরডি সাইবাবার নাম৷ বয়স হিসাবে উল্লেখ করা হয়েছে ২৪ বছর৷ বাবার নাম রাম৷ এছাড়া দেওয়া হয়েছে মন্দিরের ঠিকানা৷ ফর্মগুলি স্ক্রুটিনি করার সময় ধরা পড়ে বিষয়টি৷ কে এই কাণ্ডটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে৷
সাইবাবা যিনি সিরডি সাইবাবা নামে জনপ্রিয়৷ ধর্মগুরু, ফকির সাইবাবার অনুগামী ছড়িয়ে দেশে বিদেশে৷ বলা হয়, তিনি শিব ও দত্তাত্রেয় অবতার৷ হাজার হাজার অনুগামী প্রতিদিন সিরডি মন্দিরে ভিড় জমান৷
The post আজব! সিরডি সাইবাবার নাম ভোটার তালিকায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2wozvvm
via IFTTT
Comments
Post a Comment