ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী খুনে এখনও খোলেনি রহস্যের জট, খোঁজ মেলেনি তাঁর কাটা মাথা, হাত ও পায়ের
হাওড়ার ডোমজুড়ে ব্যাঙ্ক কর্মী পার্থ চক্রবর্তী খুনের ঘটনায় এখনও রহস্যের জট খোলেনি। খোঁজ মেলেনি তাঁর কাটা মাথা, হাত ও পায়ের। যেভাবে মাথা, হাত ও পা কেটে যেভাবে লোপাট করে দেওয়া হয়েছে, তাতে তদন্তকারীরা মনে করছেন, মৃতের পরিচয় লুকোতে মরিয়া ছিল আততায়ীরা। আর তা নিশ্চিত করতেই কেটে নেওয়া হয় পিঠের একটি অংশ। যেখানে ছিল তিলের মতো একটি জন্মদাগ। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি নেপথ্যে পরিচিত কেউ? প্রতিহিংসা চরিতার্থ করতেই কি এই নৃশংসতা? পুলিশের নজর ঘোরানোর জন্যই কি সঙ্গে থাকা টাকা নিয়ে গিয়েছে আততায়ীরা? সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।
from https://ift.tt/2PRDmsM
via IFTTT
from https://ift.tt/2PRDmsM
via IFTTT
Comments
Post a Comment