সকাল থেকে গুলির লড়াই বান্দিপোরায়
জম্মু ও কাশ্মীর: নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ বৃহস্পতিবার সকাল থেকে বান্দিপোরার হাজিনে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, দুই জঙ্গি নিকেশও করেছে সেনাবাহিনী৷ অপারেশন চলছে৷
#JammuAndKashmir: An encounter has started between terrorists and security forces in Bandipora's Hajin. 2-3 terrorists are reportedly trapped. More details awaited.
— ANI (@ANI) August 30, 2018
হাজিনে সেনাবাহিনীর কাছে বৃহস্পতিবার সকালেই খবর আসে, সন্ত্রাসবাদীরা সেখানে রয়েছে৷ এরপরই বিশাল সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে৷ পালানোর পথ বন্ধ দেখে সন্ত্রাসের আশ্রয় নেয় জঙ্গিরা৷ শুরু হয় গুলি ছোঁড়া৷ সকাল থেকে চলছে এনকাউন্টার৷
Hajin encounter: Body of second terrorist has been recovered from the encounter site; operation continues. #JammuandKashmir https://t.co/LViW56ZEif
— ANI (@ANI) August 30, 2018
আরও পড়ুন: হাতের ট্যাটুতে বাবার মোবাইল নম্বরই ফিরিয়ে দিল ‘অসুস্থ’ ছেলেকে
উল্লেখ্য, বুধবারই শ্রীনগরের সোপিয়ানে একটি বড়সড় হামলা চালায় সন্ত্রাসবাদীরা৷ চার পুলিশ জওয়ান শহিদ হন সেই হামলায়৷ ঘটনার দায় শিকার করে নেয় জইশ-এ-মহম্মদ নামে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী৷ হিজবুল মুজাহিদিনের সঙ্গে হাত মিলিয়ে তারা এই নৃশংস হত্যালীলা চালায়৷ অনন্তনাগেও এদিন নিরাপত্তাবাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলে৷ নিকেশ হয় দুই জঙ্গি৷
The post সকাল থেকে গুলির লড়াই বান্দিপোরায় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LG3O5z
via IFTTT
Comments
Post a Comment