মশাবাহিত রোগ রুখতে মোবাইল অ্যাপ্লিকেশন আনল পুরসভা

স্টাফ রিপোর্টার, কলকাতা: নাগরিক পরিষেবায় গোটা দেশের মধ্যে নজির গড়ল কলকাতা পুরসভা। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন।

এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগের তথ্য প্রকাশ করা হবে। কোন উপায়ে মশাবাহিত রোগের মোকাবিলা করা হবে সেই তথ্যও পাওয়া যাবে এই অ্যাপের সাহায্যে। কলকাতা পুরসভার ১৪৪টি স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় তথ্যও মিলবে এই অ্যাপের দৌলতে।

আরও পড়ুন- গুপ্তধনের লোভে কালা জাদুর বলি ২বছরের শিশু

সমগ্র ভারতে এই ধরণের অ্যাপের ব্যবহারের কোনও নজির নেই। গঙ্গাপারের শহর কলকাতাতেই প্রথমবারের জন্য এই অ্যাপ চালু করল পুরসভা। এই অ্যাপটি ব্যবহার করা যাবে বাঙলা, হিন্দি, ইংরেজি এবং উর্দু ভাষাতেও। অ্যাপের মাধ্যমে জিপিআরএস-এর সাহায্যে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রেও পৌঁছে যেতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন- দুর্ঘটনায় মৃত পরিবারকে ২ লক্ষ টাকা দিলেন শুভেন্দু

শহরের যে কোনও প্রান্তের মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হলে তিনি ওই অ্যপের মাধ্যমে নিকটবর্তী পুর স্বাস্থ্য কেন্দ্রের সন্ধান পেয়ে যাবেন। একই সঙ্গে পেয়ে যাবেন নিকটবর্তী রক্ত পরীক্ষাকেন্দ্রের ঠিকানাও। অদূর ভবিষ্যতে পুরসভার স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে এই অ্যাপের ভিতরেই। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড এবং স্মার্ট ফোনের জন্য চালু করা হয়েছে কলকাতা পুরসভার এই বিশেষ অ্যাপ। আগামী মাসের দুই তারিখ থেকে আইফোনেও ব্যবহার করা যাবে অ্যাপটি।

আরও পড়ুন- ভারাভারা রাওয়ের গ্রেফতারে স্বরার ট্যুইট ঘিরে বিতর্কের ঝড়

এই নয়া পরিষেবা চালুর বিষয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই অ্যাপের মাধ্যমে পুরসভার সঙ্গে সাধারণ মানুষের একটি যোগসূত্র তৈরি হবে। সকলে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে মশাবাহীত রোগের সম্পর্কে তথ্য জানতে পারবেন এবং রোগ সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা তৈরি হবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা মানুষের হাতের মুঠোয় চলে আসবে বলে দাবি করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

The post মশাবাহিত রোগ রুখতে মোবাইল অ্যাপ্লিকেশন আনল পুরসভা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2C41CoH
via IFTTT

Comments