শহরে ভেজাল গুঁড়ো দুধের কারখানার হদিশ, ধৃত এক

স্টাফ রিপোর্টার,কলকাতা: ভাগাড় কাণ্ডের পর এবার ভেজাল গুঁড়ো দুধের কারখানার হদিশ৷ খাস কলকাতার বুকে এনএস রোডের একটি গুদামে বেআইনিভাবে চলছিল সেই কারখানা৷ বুধবার রাতে সেখানে হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা৷ উদ্ধার হয় পাঁচশো কেজি নকল গুঁড়ো দুধের পাউডার, পঞ্চাশ কেজি অ্যারারুট, চল্লিশ কেজি সুগার ডাস্ট এবং বেশ কিছু নামীদামী মিল্ক পাউডার কোম্পানির প্যাকেট৷

আরও পড়ুন: পারিবারিক অশান্তির জেরে বধূকে পুড়িয়ে মারার চেষ্টা

এই ঘটনায় সৌভিক কুন্ডু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, আজ তাকে আদালতে তোলা হবে৷ ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে এই ভেজাল গুঁড়ো দুধ কলকাতা ছাড়া আর কোথায় কোথায় যেত৷ কতদিন ধরে সে এবং কারা এই কারবারে জড়িত৷

The post শহরে ভেজাল গুঁড়ো দুধের কারখানার হদিশ, ধৃত এক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Pln9v3
via IFTTT

Comments