চিকিৎসক নিগ্রহে প্রশাসনকে ৭২ ঘন্টা সময় সংগঠনের
সুভাষ বৈদ্য, কলকাতা: চিকিৎসককে সমাজবন্ধু বলে আখ্যা দিয়ে পুলিশের প্রচার চলাকালীনই পুলিশের হাতে মার খেল এক চিকিৎসক৷ এমনটাই অভিযোগ৷ বুধবার রাতে সিএমআরআই হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তারকে চড় মারার অভিযোগ উঠল যাদবপুর থানার ওসির বিরুদ্ধে৷
বৃহস্পতিবার অভিযুক্ত ওসি পুলক কুমার দত্তের বিরুদ্ধে ডিসি সাউথ মিরাজ খালিদের কাছে লিখিত অভিযোগ করা হয়৷ এদিন ডিসি সাউথের অফিসে অভিযোগকারী চিকিৎসক শ্রীনিবাস এর সঙ্গে ছিলেন চিকিৎসক সংগঠনের একটি প্রতিনিধি দল৷
পড়ুন: ডাক্তার পেটানোয় নাম জড়াল যাদবপুরের ওসির
বৃহস্পতিবার সল্টলেকের ওয়েষ্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর অফিসে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস সংগঠন সাংবাদিক সম্মেলন করেন৷ সেখানে ডাক্তার কৌশিক চাকি বলেন, পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, অবশেষে ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর অভিযোগ নিল৷ অভিযুক্ত ওসির বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় তার জন্য ৭২ ঘন্টা দেখবো৷ উপযুক্ত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো৷ তিনি আরও উল্লেখ করেন, চিকিৎসক নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের আইন অনুযায়ী ১০ বছর জেল হতে পারে৷ বিগত দেড় বছরে রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ১৫০ টি ঘটনা ঘটেছে৷ যার অভিযোগ হয়েছে৷ অভিযোগ হয়নি এমন ঘটনার সংখ্যা ভুরি ভুরি৷
পড়ুন: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যা, ব্যাহত পরিষেবা
অন্যদিকে লালবাজার সূত্রের খবর,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ ঠিক কোন পরিস্থিতিতে কী ঘটেছিল, সে বিষয়ে যথাযথ অনুসন্ধান চলছে৷ ওসি পুলক কুমার দত্তের দাবি, হাসপাতালের অভিযোগকারী ভদ্রলোক আমাকে বলেন ‘‘আপ হসপিটাল সে নিকল যাইয়ে”। এই কথা শুনে আমি আর মেজাজ ঠিক রাখতে পারিনি। ভদ্রলোক একদম আমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিলেন। আমার বাঁ হাতে ব্যান্ডেজ ছিল। ডান হাতে আমি ওই ভদ্রলোককে ধাক্কা মেরে সরিয়ে দিই। ভদ্রলোককে চড় মারার প্রশ্নই ওঠে না।
The post চিকিৎসক নিগ্রহে প্রশাসনকে ৭২ ঘন্টা সময় সংগঠনের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2C2DR0j
via IFTTT
Comments
Post a Comment