শহরে দিনভর চলবে বৃষ্টি

কলকাতা: পূর্বাভাস ছিলই, সেই মতই শুরু বৃষ্টি৷ আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর৷ ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে৷ ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা গিয়েছে বাঁকুড়া, দীঘা, উত্তর বিহার এবং ডালটনগঞ্জের উপর দিয়ে। পাশাপাশি উত্তর ওডিশা থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বিহারের উপরেও। এর জেরেই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত মৌসুমি অক্ষরেখার জেরেই দক্ষিণবঙ্গে সারাদিন ধরে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি৷

ডালটনগঞ্জ উত্তর বিহার, ছত্তিসগড়ের উপরে ঘূর্ণাবর্ত থাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, কোচবিহার ও দার্জিলিং-এ। বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টায়।

The post শহরে দিনভর চলবে বৃষ্টি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PpgVdz
via IFTTT

Comments