7th pay commission: বড়সড় খুশির খবর সরকারী কর্মচারীদের জন্য
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মুখে শীঘ্রই হাসি ফুটবে বলে জানা গিয়েছে৷ এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৯-এর ১ এপ্রিলে কর্মচারীদের প্রোমোশনের পদ্ধতি আরও সহজ করে দেওয়া হবে৷ এতে পক্ষপাতিত্বের অভিযোগ যেমন কমবে তেমনই তাদের পারদর্শিতা অনুযায়ী হবে পদোন্নতিও৷
তবে এই পরিবর্তন সপ্তম বেতন কমিশন অনুযায়ী হবে বলে জানা গিয়েছে৷ আর এরই সঙ্গে কর্মচারীদের পাবলিক ফিডব্যাক এবং রেটিং-এর সুযোগও থাকবে৷
পড়ুন: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা শিবরাজের
পাবলিক ফিডব্যাকের অর্থ, যে কর্মচারীরা পাবলিক ডোমেইন অর্থাৎ ট্রেজারি, ডেভলপমেন্ট অথরিটি, বিদ্যুৎ বিভাগ, স্কুল-কলেজের মতো জায়গায় কাজ করেন তাঁদের জনগণের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ থাকেই৷

জনসাধারণের সঙ্গে তাঁদের ব্যবহার, কোনও সমস্যার সমাদান কিভাবে তাঁরা করছেন, এসবেরর ওপর জনগমের ফিডব্যাকও নেওয়া হবে৷ আর তার ওপর দেওয়া হবে গ্রেডিং৷
পড়ুন: গণনা শেষ, মধ্যপ্রদেশ দখলে কংগ্রেসের চাই ২টি আসন
সূত্র অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, গ্রেডিং সিস্টেম তৈরি করে নিয়েছে৷ এবং এই বিষয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এই প্রস্তাবে পাবলিক ফিডব্যাকের ওপর বেশি জোর দেওয়া হয়েছে৷ এতে জনগমের সঙ্গে সরকারী কর্মচারীদের ব্যবহারে এবং কাজের উন্নতিতে জোর দেওয়া হয়েছে৷
The post 7th pay commission: বড়সড় খুশির খবর সরকারী কর্মচারীদের জন্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GmBqro
via IFTTT
Comments
Post a Comment