পন্তকে ‘babysit’ বলে স্লেজিং অজি অধিনায়কের
মেলবোর্ন: বাইশ গজের ক্রিকেটীয় মহারণ ছাপিয়ে ভারত-অজি টেস্ট সিরিজে বারবার শিরোনামে কথার লড়াই৷ এবার অজিদের স্লেজিংয়ের নিশানায় তরুণ ঋষভ পন্ত৷
রোহিত টু ঋষভ! বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে অজিদের টার্গেট ছিল রোহিত শর্মা৷ ছয় মারার প্রলোভন দেখিয়ে হিটম্যানকে দিয়ে কোহলির ভুল করাতে চেয়েছিলেন অজি অধিনায়ক টিম পেইন৷ দ্বিতীয় দিন থার্ড ম্যানে ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন বিরাট৷ আউট হন ৮২ রানে৷ রোহিতকে ছয় মারার জন্য লোভ দেখিয়ে এই ভুল করাতে চেয়েছিলেন পেইন৷ পরিকল্পনা কাজে দেয়নি৷ তৃতীয় দিন নিশানায় এবার ঋষভ৷
এদিন ফলো অন না করানোর সিদ্ধান্ত যখন ভারতের পক্ষে বুমেরাং হয়ে ফিরেছে তখন কোহলিব্রিগেডকে চেপে ধরতে উইকেটের পিছন থেকে স্লেজিং শুরু পেইনের৷ ঋষভকে চটাতে ভারতের তরুণ কিপার ব্যাটসম্যানকে এবার ‘আয়া’ বলে বসেন অজি অধিনায়ক৷
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পাশাপাশি কিউইদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ফিরেছেন ধোনি৷ ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে সুযোগ নেই পন্তের৷ উইকেটের পিছন থেকে ঋষভকে এই নিয়েই চিমটি কাটেন পেইন৷
ভারতের দ্বিতীয় ইনিংসের ২৬ তম ওভারে ঋষভের উদ্দেশে অজি অধিনায়ক বলেন, ‘ধোনি তো দলে ফিরে এসেছে, এবার তুমি কোথায় খেলবে?’ এটুকু বলেই থেমে থাকেননি পেইন৷ টিপ্পনিতে পেইন আরও জুড়েছেন, ‘বিগ ব্যাসে তোমার জন্য জায়গা ফাঁকা রয়েছে৷’
Tim Paine doing some recruiting for the @HurricanesBBL out in the middle of the 'G… ???? #AUSvIND pic.twitter.com/6btRZA3KI7
— cricket.com.au (@cricketcomau) December 28, 2018
ওভারের শেষে ঋষভকে আরও চিমটি কেটে পেইন বলেন, ‘তুমি কী বাচ্ছা দেখাশোনা কর? স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেলে সন্তানদের তোমার কাছে রেখে যাওয়ায় পরিকল্পনা রয়েছে৷’
The post পন্তকে ‘babysit’ বলে স্লেজিং অজি অধিনায়কের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Ti5FBH
via IFTTT
Comments
Post a Comment