রাজ্যের হস্তক্ষেপেও নিষ্ফলা অ্যাপ ক্যাব বৈঠক

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য সরকারের মধ্যস্থতাতেও অ্যাপ ক্যাব বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোল না৷ বৃহস্পতিবার ক্যাব সংস্থাগুলিকে কসবায় বৈঠকে ডেকেছিল রাজ্য পরিবহণ দফতর৷ সেখানে অ্যাপ ক্যাব ইউনিয়ন ও চালকরাও ছিলেন৷ বৈঠকে ওলার প্রতিনিধি থাকলেও উবেরের কোনও প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিল না৷ তবে ওলা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তারা আন্দোলনকারীদের শর্ত মানতে রাজি নয়৷

গত সোমবার দুপুর ৩টে থেকে দু’দিন বন্ধ ছিল ওলা-উবের পরিষেবা। ধর্মঘট ডেকেছিলেন ওলা উবেরের চালকরা। তাঁদের দাবি, কথায় কথায় চালকদের আইডি বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকী, গাড়িতে যাত্রীকে মদ্যপান বা ধূমপান ইত্যাদি অভব্য আচরণে বাধা দিলেও চালকের বিরুদ্ধে কোম্পানির কাছে অভিযোগ জানান যাত্রীরা। কিন্তু সত্যাসত্য বিচার না করেনই, শুধু সেই যাত্রীর অভিযোগের ভিত্তিতে চালকের আইডি ব্লক করে দিচ্ছে ওলা-উবের। ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন চালকরা।শুধু তাই নয়, প্রতি কিলোমিটার ওলা ও উবের ১৫ টাকা করে নেয়।

কিন্তু চালকরা কিলোমিটারে ১০ টাকা করে পান। এটিও ধর্মঘট ডাকার একটি কারণ বলে জানিয়েছেন চালকরা।শহরে ক্যাব পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এই দুদিন চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা৷ বাধ্য হয়ে বৃহস্পতিবার বৈঠক ডাকেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র না বের হওয়ায় উদ্বেগে পড়েছেন যাত্রীরা৷

আন্দোলনকারীদের এদিন দুভাগে ভাগ হয়ে যেতে দেখা দিয়েছে৷এদিন কসবায় পরিবহণ দফতরে বৈঠক চলাকালীন বাইরে আন্দোলনকারীদের মধ্যে ব্যপক গণ্ডগোল হয়৷যে ক্যাবগুলো যাচ্ছিল সেই গাড়িগুলিকেও থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের একটা অংশের বিরুদ্ধে৷তাদের একপক্ষ জানিয়েছে, দাবিদাওয়ার ব্যপারে ১০ জানুয়ারি পর্যন্ত তারা অপেক্ষা করতে চান৷তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন৷ আর এক পক্ষ সাফ জানিয়ে দিয়েছে ২৪ ঘণ্টাও তারা অপেক্ষা করবে না৷

শহরে প্রায় ১৪ হাজার অ্যাপ ক্যাব চলে৷এদিন প্রায় ৮ হাজার অ্যাপ ক্যাব রাস্তায় নামেনি৷ শুক্রবার সকাল থেকে ক্যাব পরিষেবা স্বাভাবিক হবে কিনা তারা নিশ্চয়তা কেউ দিতে পারছে না৷

The post রাজ্যের হস্তক্ষেপেও নিষ্ফলা অ্যাপ ক্যাব বৈঠক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RhWROD
via IFTTT

Comments