ইস্টবেঙ্গলে ক্রিসমাস উৎসব

কলকাতা: ৩৩ মাস পর ডার্বি জিতে লাল-হলুদ জনতাকে আগেই ক্রিসমাসের উপহার দেওয়া হয়ে গিয়েছিল৷ বড়দিনের সকালে নিজেদের এবার ক্রিসমাস উৎসবে মেতে ওঠার পালা৷

কেক কেটে, সতীর্থদের মাখিয়ে বড়দিনের উৎসবে মাতলেন লাল হলুদের কোচ-ফুটবলাররা৷ যুবভারতীর প্রস্তুতি শেষে ক্রিসমাস ক্যারল গেয়ে শুরু উৎসব৷ এরপর কেকের উপর ছুঁড়ি চালিয়ে কোচ আলেজান্দ্রোর হাত ধরে শুরু সেলিব্রেশন৷ কেক কেটে একে একে রালতে-ডিকাদের খাইয়ে দিলেন লাল-হলুদের হেডস্যার৷

Christmas Celebration QuessEastBengalFC

Its celebration time. Merry ChristmasEnergy. Enthusiasm. #QuessEastBengalFC #LoveEastBengal #EastBengalFC

Quess East Bengal FC यांनी वर पोस्ट केले सोमवार, २४ डिसेंबर, २०१८

সেলিব্রেশনের মাঝেই কোলাডোর সঙ্গে আবার একপ্রস্থ খুনশুটিও সেরে নিলেন আলেজান্দ্রো৷ কোলাডোকে কেক খাওয়াতে গিয়ে বারেবারে হাত সরিয়ে নিয়ে লুকোচুরি শুরু করে দেন স্প্যানিশ কোচ৷ শেষটায় কোলাডো নিজেই কোচের হাত থেকে কেকের টুকরো মুখে পুড়ে নিলেন৷ জয়ের হ্যাটট্রিকের পর ড্রেসিংরুমের ফুরফুরে আবহাওয়ার ছবিটাই এদিন বেড়িয়ে এল লাল-হলুদের ক্রিসমাস উৎসব সেলিব্রেশনে৷

লিগে একসময় টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল৷ সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মশালব্রিগেড৷ ঘরের মাঠে গোকুলাম ম্যাচ দিয়ে ঘুর দাঁড়ানো শুরু৷ এরপর ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ৩-২ ম্যাচ জয়৷ পরের ম্যাচে চার্চিলে গিয়ে পিছিয়ে পড়ে ২-১ দুরন্ত কামব্যাক৷ লিগে এই মুহূর্তে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল৷

অন্যদিকে দলের সঙ্গে যোগ দিয়ে দ্রুত মানিয়ে নিয়েছেন আলেজান্দ্রোর নতুন অস্ত্র কোলাডো৷ ডার্বি ম্যাচে অভিষেকেই নিজের জাত চিনিয়েছিলেন৷ এরপর গোয়ায় চার্চিল দুর্গ ভেদ করে দূরপাল্লার শটে দুরন্ত গোল করেছেন কোলাডো৷ দিন দুয়েক আগে শহরে এসে লাল-হলুদের আরেক স্প্যানিশ তারকা ডোভালেও দারুণভাবে মানিয়ে নিয়েছেন৷ সোমবার থেকে নতুন ক্লাবের অনুশীলন শুরু করেছেন ডোভালে৷

The post ইস্টবেঙ্গলে ক্রিসমাস উৎসব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q1vmnX
via IFTTT

Comments