সিজিও কমপ্লেক্সে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সঙ্গে বন্ধু শোভন
স্টাফ রিপোর্টার, কলকাতা: নারদকাণ্ডে তলব বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে বৈশাখীকে৷ শুক্রবার দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে আসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷
বৈশাখীর সঙ্গেই এদিন সিজিও কমপ্লেক্সে আসেন বন্ধু শোভন চট্টোপাধ্যায়ও৷

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে৷ এরই মাঝে বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, স্বামী শোভনকে না জানিয়েই অনেকগুলি কোম্পানি খুলেছিলেন শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়৷ সেই কোম্পানিগুলির মালিক একা রত্না চট্টোপাধ্যায় নন, সঙ্গে রয়েছেন রত্নারর বন্ধু অভিজিৎ-ও৷

এই কোম্পানিগুলির বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কী জানেন? নারদার টাকার সঙ্গে এই কোম্পানিগুলির কী কোনও যোগ রয়েছে? মনে করা হচ্ছে তা জানতেই ইডি এদিন বেলা ১১টায় তলব করে শোভন বান্ধবী বৈশাখীকে৷ তবে দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে বন্ধু শোভন চট্টোপাধ্যায়৷
The post সিজিও কমপ্লেক্সে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সঙ্গে বন্ধু শোভন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QBCFXY
via IFTTT
Comments
Post a Comment