প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী
স্টাফ রিপোর্টার, কলকাতা: চলে গেলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷
বাইপাস লাগোয়া মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী চিকিৎসাধীন ছিলেন৷ তাঁকে আইসিইউ-তেও রাখা হয়৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷ বেশ কয়েক দিন আগেও একই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল৷
পড়ুন: শহর থেকে গ্রাম ,বড়দিনে জমিয়ে ঠাণ্ডা রাজ্যে
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম ১৯২৪ সালের ১৯ অক্টোবর৷ একজন ভারতীয় বাঙ্গালি কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্হ। এই কাব্যগ্রন্হ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত ছিলেন।
পড়ুন: ফেডারেল ফ্রন্ট গঠনের প্রস্তুতি জোরদার, নবান্নে কেসিআর
তাঁর শৈশবের পুরোটাই কেটেছে পূর্ববঙ্গে যা বর্তমান বাংলাদেশ, ঠাকুরদা আর ঠাকুমার কাছে। কবির ঠাকুরদা কর্মজীবন কাটিয়েছেন কলকাতায়। কর্মজীবন শেষে ৫০ বছর বয়সে কলকাতার পাট চুকিয়ে বাংলাদেশের ফরিদপুর বাড়ি চান্দ্রা গ্রামে চলে আসেন। তার বাবা কলকাতাতেই ছিলেন। কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করতেন।
দুই বছর বয়সে কবির মা বাবার কর্মস্থল কলকাতায় চলে যান। কবি থেকে যান তাঁর ঠাকুরদা লোকনাথ চক্রবর্তীর কাছে। গ্রামে কাটিয়েছেন মহা স্বাধীনতা—ইচ্ছেমতো দৌড়ঝাঁপ করে। কখনো গাছে উঠছেন; কখনও আপন মনে ঘুরেছে গ্রামের এই প্রান্ত থেকে অন্যপ্রান্তে।
পড়ুন: জন্মদিনে বাজপেয়ীর মূর্তি স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর
চার বছর বয়সে কবির কাকিমা বলছিলেন, ’তুই তো দেখছি কবিদের মতোন কথা বলছিস!’ সেই সময়েই মুখস্থ করেছিল গ্রামে কবিয়ালরা, কবিগান, রামায়ণ গান। গ্রামের দিনগুলো খুব সুন্দর কেটেছেন তাই তিনি এ গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় যেতে চাইতেন না। তবে ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান। এখন তিনি কলকাতায় থাকেন।
সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন৷ তিনি বহু সংস্থায় কাজ করেছেন৷ আনন্দমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি৷ নীরেন্দ্রনাথ চক্রবর্তী একাধিক গল্প ও উপন্যাস লিখেছেন। প্রাপ্তবয়স্কদের জন্যে তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম ভাদুড়ী মশাই। তাছাড়া বাংলা বানান নিয়েও তাঁর গভীর চিন্তাভাবনা ছিল৷ এই বানানবিধির কথা ভেবেই লিখেছিলেন কি লিখবেন, কেন লিখবেন৷
পড়ুন: নিরূপম সেনের প্রয়াণে ছুটি ঘোষণা রাজ্য সরকারের
তাঁর ঝুলিতে ছিল একাধিক পুরস্কার৷ তিনি পেয়েছিলেন উল্টোরথ পুরস্কার , তারাশঙ্কর-স্মৃতি , সাহিত্য আকাদেমি পুরস্কার এবং আনন্দ শিরমণি ৷ তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট দিয়েছিল৷
স্বনামধন্য সেই কবির প্রয়াণেই বড়দিনের ছন্দ কাটল৷ ভক্তমহল থেকে ঘনিষ্ঠমহলে শোকের ছায়া৷
The post প্রয়াত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2V9cCGY
via IFTTT
Comments
Post a Comment