নেই উপস্থিতি, তবু দিতে হবে পরীক্ষা, উমেশচন্দ্র কলেজে ঘেরাও অধ্যক্ষ
কলকাতা: হেরম্বচন্দ্র, সেন্টপলস, বেহালা কলেজের পর এবার কলেজ স্ট্রিটের সিটি কলেজ ওফ কর্মাস৷ উপস্থিতির হার কম, তা সত্বেও বসতে দিতে হবে পরীক্ষায়। পড়ুয়াদের এই বেআইনী দাবি ঘিরেই ছাত্র বিক্ষোভে সরগরম উমেশচন্দ্র কলেজে। রাতভর ঘেরাও করে রাখা হল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের৷
কলেজ গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন উপস্থিতির হার কম থাকায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে না পারা জনা চল্লিশেক পড়ুয়া। ওই একই ভবনে ক্লাস হয় আরও দুটি কলেজের। উমেশচন্দ্র কলেজের পড়ুয়াদের বিক্ষোভের জেরে সেগুলিরও পঠনপাঠন ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: পুলিশের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে আসামী ছিনতাই! পড়ুন প্রতিবেদন
কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। তবেই বসা যাবে সেমেস্টারের পরীক্ষায়। কিন্তু সিটি কলেজ ওফ কমার্স এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের বহু ছাত্রের সেই পরিমাণ উপস্থিতি নেই। ফলে প্রথম ও দ্বিতীয়বর্ষের প্রায় সাড়ে পাঁচশো পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমিত দেওয়া হয়নি কলেজের তরফে। এরপরই শুরু হয় পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন। শুক্রবার সন্ধে থেকেই উত্তপ্ত কলেজ চত্ত্বর।
আরও পড়ুন: বাঁদরের বাদরামি! সেলফির হিড়িক জলপাইগুড়ির শান্তিপাড়ায়
বিক্ষোভকারীদের পাসে নেই কলেজের ছাত্র সংসদ৷ বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই বহু পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না৷ এদের মধ্যে মাত্র জনা কয়েক বিক্ষোভ করছে, এদের বেসিরবাগেরই উপস্থিতি প্রায় নেই বললেই চলে। জানালেন ছাত্র সংসদেরই এত সদস্য৷
এই নিয়ে গত এক সপ্তাহ ধরে চলেছে উমেশচন্দ্র কলেজের পড়ুয়াদের বিক্ষোভ। এর আগে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে বসে আবস্থান বিক্ষোভও করে৷ আন্দোলনকারীদের দাবি, কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে। শনিবারই বিশেববিদ্যালয়ের সেমিস্টারে বসার জন্য ফর্ম ফিলাপের শেষ দিন। ফলে হাতে সময় কম৷। সমস্যা সমাধানে তারা এদিনই বিশ্ববিদ্যালয়ে যেতে পারে বলে সূত্রের খবর৷
The post নেই উপস্থিতি, তবু দিতে হবে পরীক্ষা, উমেশচন্দ্র কলেজে ঘেরাও অধ্যক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L4tmue
via IFTTT
Comments
Post a Comment