বিজেপি সেনাপতির দায়িত্বে এবার গোধরা-কাণ্ডের সময়কার মন্ত্রী
নয়াদিল্লি: শেষ লোকসভা নির্বাচনে বিজেপির বড় সাফল্যের নেপথ্যে ছিল উত্তরপ্রদেশের মানুষের অকুন্ঠ সমর্থন৷ ২০১৪-তে উত্তরপ্রদেশ সহ সারা দেশে মোদীর হয়ে ভোট প্রচারের গুরু দায়িত্ব পালন করেছিলেন অমিত শাহ৷ কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্ব পেলেন গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (২০০২ সালে ছিলেন) গোর্ধন জাদাফিয়া৷(Gordhan Zadaphia)
২০১৪ সালে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৭১টিতে জিতেছিল বিজেপি৷ সেই সময় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী কেজরিওয়ালকে৷ যদি শেষ চার বছরে উত্তরপ্রদেশে দুটি গুরুত্বপূর্ণ লোকসভা সিট হাতছাড়া হয়েছে বিজেপির৷ তাই এবার উত্তরপ্রদেশে নিজেদের দারুন ফল ধরে রাখার জন্য একজন কট্টর হিন্দুত্ববাদী মুখকে গোবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যটির নির্বাচন সেনাপতি করল বিজেপি৷

২০০২ গোধরায় সংঘর্ষের সময় গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন গোর্দন জাদাফিয়া৷ দলে বিদ্রোহী হিসেবে পরিচিতি রয়েছে গোর্ধনের৷ অতীতে মোদীর সঙ্গে বিরোধিতার জন্য ২০০৯ সালে মহা গুজরাত জনতা পার্টি তৈরি করে নির্বাচনও লড়েছেন তিনি৷ ২০১৪ সালে মোদীকে প্রধানমন্ত্রী মুখ করা হলে বিজেপিতে ফিরে আসেন গোর্ধন৷ গুজরাটের এই প্রাক্তন মন্ত্রী ছাড়াও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছেন আরও দুজন৷ দলের সহ সভাপতি দুষ্মন্ত গৌতম এবং মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তোম মিশ্র৷ তবে এঁরা দুজনেই গোর্ধনের সহকারী হিসেবে কাজ করবেন৷

নরোত্তোম মিশ্র উত্তরপ্রদেশ ছাড়াও আরও কয়েকটি রাজ্যের নির্বাচন-ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন৷ ১৭টি রাজ্যে লোকসভা নির্বাচনে সেন্ট্রাল-ইনচার্জ হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর আগামী লোকসভা নির্বাচনের রাজস্থানের দায়িত্বে থাকলেন৷ থাওরচন্দ গেহলট (Thawarchand Gehlot) থাকছেন উত্তরখন্ডের দায়িত্বে৷ দলের জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র যাদব এবং অনিল জৈন দায়িত্ব পাচ্ছেন ছত্তিশগড়ের৷ বিজেপি রাজ্যসভা সাংসদ ভি মুরলীধরণ এবং সুনীল দেওধর রাও আসতে চলেছেন অন্ধ্রপ্রদেশের দায়িত্বে৷ মহেন্দ্র সিং এবং ও পি মাথুর যথাক্রমে অসম এবং গুজরাটে লোকসভা নির্বাচনের দায়িত্ব পেলেন৷
The post বিজেপি সেনাপতির দায়িত্বে এবার গোধরা-কাণ্ডের সময়কার মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GGRX9Z
via IFTTT
Comments
Post a Comment