গেস্ট হাউসে দেহ ব্যবসার চক্র ফাঁস

লখনউ: দেহ ব্যবসার হদিশ পেয়ে খদ্দের সেজে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের বরেলিতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, গোপন সূত্রে পুলিশ কর্তারা খবর পান এই এলাকার একটি গেস্ট হাউজে রমরমিয়ে দেহ ব্যবসা চলছে।

গেস্ট হাউসটিতে হানা দিয়ে হাতেনাতে পুলিশ এক যুবতী এবং হোটেলের মালিক নীটুকে গ্রেফতার করে। জানা যাচ্ছে কয়েকজন যুবক-যুবতী পুলিশের চোখে ফাঁকি দিয়ে চম্পট হয়েছে। ধৃত নীটুকে জেরা করে পুলিশ জানতে পারে প্রতি মাসে নীটু দিল্লি এবং ফরিদাবাদ থেকে কর্ল গার্লদের এই গেস্ট হাউসে ডাকত।

কল গার্লরা মাসের বুকিং-এর হিসেবে আসত। পুলিশের দাবি ধৃতদের জেরা করে বেশ কয়েকজন এই ব্যবসার সঙ্গে সক্রিয় ভাবে দেহ ব্যবসার সঙ্গে জড়িতদের নাম উদ্ধার করতে পেরেছেন তদন্তকারীরা। ধৃত এই যুবতী গেস্ট হাউজে কল গার্ল হিসেবেই কাজ করত বলে জানা যাচ্ছে।

পুলিশ কর্তারা জানান এই গেস্ট হাউজে দেহ ব্যবসা চলছে গোপন সূত্রে এই খবর পাওয়ার পর থেকেই পুলিশ কর্তারা এই গেস্ট হাউসের উপর নজর রেখেছিল। শনিবার রাতে খবর পেয়ে এস পি নিজে সাদা পোশাকে এই গেস্ট হাউজে পৌঁছন। তদন্তকারিদের টিমের কয়েকজন সদস্য গ্রাহক সেজে এই গেস্ট হাউজে আসে। তার পরেই হাতেনাতে ধরা পরে অভিযুক্তরা।

গেস্ট হাউজে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ নীটুর ডায়ারি বাজেয়াপ্ত করে। নীটু কে গ্রেফতার করতেই সে পুলিশ কে এই কেস ঘটনাস্থলেই রফা করার প্রস্তাব দেয়। শুধু তাই নয় ওকে পুলিশের হাত থেকে বাঁচাতে অনেকেই থানায় এসে পৌঁছয়। এরা কারা বা নীটুর সঙ্গে এদের কি সম্পর্ক তা খতিয়ে দেখছে পুলিশ।

The post গেস্ট হাউসে দেহ ব্যবসার চক্র ফাঁস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EOcmbo
via IFTTT

Comments