‘স্বচ্ছতা বজায় থাকুক’, চাকরি খুঁইয়ে জানালেন ম্যাডলে

নয়াদিল্লি: ২০০৮ প্রথম সংস্করণ থেকেই আইপিএলের সঙ্গে জুড়ে গিয়েছিল তাঁর নাম। নিলাম মঞ্চে ধোনি, কোহলি, গেইলদের বিড করতে ছিল তাঁর জুড়ি মেলা ভার। আইপিএলের দ্বাদশ সংস্করণের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে। কিন্তু নিলাম মঞ্চে আর দেখা মিলবে না ‘হ্যামারম্যান’ রিচার্ড ম্যাডলের। দীর্ঘ দশ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বিডার পদের চাকরি খোয়ালেন ম্যাডলে।

এই প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি বছর ষাটের ম্যাডলে জানান, ‘এটা কখনওই আমার সিদ্ধান্ত নয়। আমাকে সরিয়ে দেওয়ার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইএমজি’র যৌথ সিদ্ধান্ত।’ দীর্ঘ এগারো বছর ধরে আইপিএলের নিলাম মঞ্চে সকল ফ্র্যাঞ্চাইজি, অ্যাডমিনিস্ট্রেটরদের চেনা মুখ হয়ে উঠেছিলেন ম্যাডলে। সকল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে ম্যাডলের সখ্যতাও গড়ে উঠেছিল ভালোই।

আরও পড়ুন: গোকুলামকে হারিয়ে বাগানকে টপকে গেল ইস্টবেঙ্গল

কিন্তু বছরের পর বছর ইতিবাচক ফিডব্যাকের পরও কেনও সরতে হল তাঁকে? এক্ষেত্র যথোপযুক্ত কোনও কারণ না জানলেও ম্যাডলে জানালেন, নতুন ভেন্যু, নতুন সময়সূচি ঘোষণা হবার পরই অনুমান করেছিলাম আইপিএল নিলামে একটা বড়সড় রদবদল আসতে চলেছে। এপ্রসঙ্গে তাঁর আরও সংযোজন, ‘প্রথমটায় মনে করেছিলাম ভারতীয় ক্রিকেট বোর্ড দেশীয় কোন বিডারকে আমার স্থলাভিষিক্ত করাবে। কিন্তু আমাকে সরিয়ে বর্ষীয়ান একজন ব্রিটিশকে পুনরায় নিয়ে আসায় হতাশ আমি।’ তবে তিনি সরে গেলেও আইপিএল নিলাম প্রক্রিয়া আগের মতই স্বচ্ছ রাখার আহবান জানিয়েছেন ইংল্যান্ড ক্লাব সারের হয়ে খেলা আইপিএলের ‘সদ্য প্রাক্তন’ হওয়া এই বিডার।

আরও পড়ুন: শতরানে ফেয়ারওয়েল গৌতম গম্ভীরের

উল্লেখ্য, রিচার্ড ম্যাডলেকে সরিয়ে আসন্ন আইপিএলের নিলাম মঞ্চে নতুন বিডার হিসেবে দেখা যাবে হাঘ এডমিডেসকে। নতুন বিডার প্রসঙ্গে জানাতে গিয়ে ম্যাডলে জানান, ‘তিনি আমার খুব ভালো বন্ধু। একজন প্রথম শ্রেণীর বিডার। কিন্তু আইপিএলের কোনও অভিজ্ঞতা না থাকায় এই পরিবর্তন একেবারেই অযৌক্তিক।’ চাকরি খুঁইয়ে হতাশ ম্যাডলে টুইটারে জানান, ভারতের সকল বন্ধু, ফলোয়ারদের মিস করবেন তিনি।

আরও পড়ুন: বিস্ময় বালকের ডেলিভারিকে শতাব্দীর সেরা বলছেন ওয়ার্ন

আগামী ১৮ ডিসেম্বর নতুন ভেন্যু জয়পুরে অনুষ্ঠিত হবে ২০১৯ আইপিএলের নিলাম। দু-দিন ব্যাপী এই নিলামে অংশ নেবেন ২৩২ জন বিদেশী সহ হাজারেরও বেশি ক্রিকেটার। নতুন হ্যামারম্যানের তত্ত্বাবধানেই দ্বাদশ আইপিএল নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে।

The post ‘স্বচ্ছতা বজায় থাকুক’, চাকরি খুঁইয়ে জানালেন ম্যাডলে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QMGGZo
via IFTTT

Comments