‘ব্যাংক থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে’

ঢাকা:  আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে তথা গত সাত বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে। এমনটাই জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী?’ শীর্ষক সংলাপে এই তথ্য তুলে ধরে সিপিডি।

এছাড়াও ব্যাংক খাত থেকে যারা টাকা বের করে নিয়ে যাচ্ছে তাদের নিবৃত থাকার জন্য বলেছেন সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে তাদের নিজেদের নির্বাচনি ইশতেহারে ব্যাংক খাতের বিষয় উল্লেখ করার আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের পর ব্যাংকিং খাতের ব্যাপারে তারা (রাজনৈতিক দলগুলো) কী ভূমিকা রাখবে তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এদিকে ব্যাংক খাতকে ঠিক করার জন্য সরকারকে ব্যাংকিং কমিশন গঠন করার আহ্বানও জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যাংকিং কমিশন গঠন করা নাহলে নাগরিক ব্যাংকিং কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি ব্যাংকিং কমিশন গঠন না করা হয় তাহলে সিপিডি আগামী বছরের আগামী বছরের শুরুতে নাগরিক ব্যাংকিং কমিশন গঠন করবে।’

এসময় সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অনুষ্ঠানের উপস্থিতিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রাক্তন ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ অন্যতম।

The post ‘ব্যাংক থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pp02iE
via IFTTT

Comments