কামারহাটির বহুতলে আগুন, চলছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা

উত্তর ২৪ পরগনার কামারহাটির গ্রাহাম রোডে বহুতলে আগুন। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রথমে একতলায় জুতোর গুদামে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে একটি কাপড়ের দোকানে। বহুতলের উপরে বেশ কয়েকটি পরিবারের বাস। তাঁদের মধ্যে কতজন আটকে পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

from http://bit.ly/2CDti24
via IFTTT

Comments