বাড়িতেই নিউ ইয়ার পার্টি? রেডি করুন মেনু

বছরের শেষ দিন বা নিউ ইয়ার ইভ৷ বাইরে না গিয়ে বাড়িতেই ছোট্ট করে পার্টির আয়োজন করতে পারেন৷ কারণ নিউ ইয়ার সেলিব্রেশন মানে সব সময় বাইরে গিয়ে আনন্দ করা নয়৷ ঘরোয়া উপায়েও নতুন বছরকে স্বাগত জানানো যায়৷ তবে মন চাইছে মুখের স্বাদ বদলাতে, তাই তো? তাই বাড়িতেউ অতিথিদের জন্য তৈরি করুন বিদেশি খাবার৷ খুব সহজে৷ ছাদের ওপর বার-বি-কিউ তৈরি করে অন করে দিন পার্টি মুড৷

কেমন খাবারের ব্যবস্থা রাখা যায়:

অ্যাপেটাইজার
এমন ছোট ছোট পিৎজা তৈরী করে নিন, তৈরি করতে পারেন মাফিন পিৎজা৷


স্প্রিং রোল বানানোর শিট দিয়ে বাস্কেট তৈরি করুন, চিকেন কিউব বা চিংড়ির কোনও একটা প্রিপারেশন রান্না করে এই বাস্কেটে দিয়ে ওভেনে বেক করুন। অথবা তৈরি করতে পারেন স্টাফড ক্যাপসিক্যাম বা স্টাফড টমাটো বা স্টাফড মাশরুম।

মেন কোর্স
হোল গ্রেন নুডলসের মত নুডলস সুপ রাখতে পারেন৷ সবজি ও চিকেন কিউব দিয়ে পোলাও তৈরি করে রাখতে পারেন৷ মেন কোর্সের শুরুতে পরিবেশন করতে পারেন স্টাফড কিমা বেলপেপার। এটা মূলত আমিষ খাবার, এতে মটনের কিমা ব্যবহার করা হয়েছে। তবে কিমার বদলে আপনি সোয়া কিমার ব্যবহার করে এটি নিরামিষাশী বন্ধুদেরও দিতে পারেন।


সিজলার সেকশনে সিজলিং স্পিনাচ অ্যান্ড কর্ন লাসানিয়া, গ্রিল্‌ড বেকন র‌্যাপ্‌ড সসেজেস, বুরবোঁ বারবিকিউ চিকেনের মতো পদ থাকতে পারে।

ডেসার্ট
এবার পালা একটু মিষ্টি মুখের৷ ১টা চকোলেট কেক বা চকোলেট পুডিং রাখতে পারেন আপনার মেনুতে।

ক্যারামেল ভ্যানিলা পুডিং, ফ্রুট কাস্টার্ড বা রিফ্রেসান্তে ট্রাই করতে পারেন৷

The post বাড়িতেই নিউ ইয়ার পার্টি? রেডি করুন মেনু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ETXzvG
via IFTTT

Comments