ময়না মডেলে মাছ চাষ বৃদ্ধিতে উদ্যোগী ফিসারি অ্যাসোসিয়েশন
স্টাফ রিপোর্টার, তমলুক: রাজ্যের ১৫ টি জেলাতেই ময়না মডেলে মাছ চাষ করা শুরু করেছে রাজ্য সরকার৷ ময়না ফিসারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ময়না মৎস্য চাষিদের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
চন্দ্রনাথ সিনহা বলেন, ‘‘রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষে প্রথম স্থানে রয়েছে। ময়নাতে অবিলম্বে কোল্ড স্টোরেজ, ল্যাবরেটরি গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য দেশের মধ্যে মাছ চাষে পশ্চিমবঙ্গকে প্রথম স্থানে নিয়ে যাওয়া। মাছের উৎপাদন ময়নাতে আরও বাড়াতে হবে।’’

এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসও৷ তিনি জানান, ময়না মৎস্য চাষে রাজ্যের মধ্যে মডেল হয়েছে। বলাইপণ্ডা থেকে দ্রুত খাল সংস্কার করা হবে। এখানে দুটো পাম্পিং স্টেশন বসানো হবে। এখানে মাছের উৎপাদন ভারত তথা বিশ্বের বাজারে ছড়িয়ে দিতে হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। এর ফলে অন্ধ্রপ্রদেশ থেকে আর মাছ আনার প্রয়োজন হবে না।
ময়নাতে মাটির জল পরীক্ষা ও খাওয়ার চেকিং-এর প্রয়োজন রয়েছে। মাছ চাষিকে আর বেশি প্রশিক্ষিত হতে হবে। এখানে মাছের উৎপাদন শুল্ক বাড়াতে হবে। ময়না পূর্ব মেদিনীপুর জেলার মাছ চাষের একটা হৃৎপিণ্ড। রাজ্য সরকারের উদ্দেশ্য আগামী দিনে ময়নাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলার মুকুটে ময়না মৎস্য চাষে নতুন মডেল তৈরি হবে।

সভায় রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, ময়না ব্লক মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা, জেলা সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগ, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া দাস, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ শেখ সাজাহান আলি, কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মীনারায়ণ জানা, ময়নার ওসি স্বপন গোস্বামী, মদনমোহন মণ্ডল প্রমুখ। পাশাপাশি উপস্থিত ছিলেন ময়নার কয়েক হাজার মৎস্য চাষিরাও৷
The post ময়না মডেলে মাছ চাষ বৃদ্ধিতে উদ্যোগী ফিসারি অ্যাসোসিয়েশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zUIaXT
via IFTTT
Comments
Post a Comment