বিনাশ কালে বুদ্ধি নাশ হয়েছে: বিস্ফোরক এই তৃণমূল সাংসদ

ব্যারাকপুর: ‘বিজেপির বিনাশ কালে বুদ্ধি নাশ হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে দেশের নাগরিকদের ফোনে আড়িপাতার ছাড়পত্র দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত অসংবিধানিক, অগণতান্ত্রিক । এটা দেশের মানুষ কেউ মেনে নেবে না । এর আগে আমরা দেশে জরুরি অবস্থা দেখেছি, এবার পরিস্থিতি আরো জটিল । ওরা দেশে অঘোষিত সুপার ইমারজেন্সি চালু করে রেখেছে । ওরা এভাবে দেশের মানুষকে চমকাচ্ছে । কিন্তু বিজেপি ভুলে গিয়েছে আমরা বৃটিশদেরও ভয় পাইনি । দিদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদী।

এখানেই শেষ নয়, ব্যারাকপুরের এই সাংসদ দাবি করেন, আগামীদিনে বিজেপির এই ফোনে আড়িপাতার বিষয়টি নিয়ে সরব হবে তৃণমূল।ওদের এই সিদ্ধান্তের বিরোধিতা করবে ওদের দলেরই সাংসদরাও ।’ সম্প্রতি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার এলাকার পলতার শান্তিনগর স্কুলের মাঠে আসন্ন ২০১৯ সালের প্রস্তুতি সভায় যোগ দেন দিনেশ ত্রিবেদী। সেখানে এসে সাংবাদিকদের কাছে এই ভাবেই বিজেপির বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন ব্যারাকপুরের তৃনমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে তিনি আরও মন্তব্য করেন, বিনাশকালে এখন ওদের(বিজেপির) বিপরীত বুদ্ধি হয়েছে ।

নোয়াপাড়া বিধানসভা এলাকায় তৃনমূল কংগ্রেসের এই প্রস্তুতি সভায় নোয়াপাড়ার তৃনমূল বিধায়ক সুনীল সিং বলেন, ‘ব্রিগেড সমাবেশকে সফল করে তুলতেই আমাদের আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে । দলের মহিলা তৃনমূলকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দলীয় সভায় অংশ নিয়েছে । শুধুমাত্র নোয়াপাড়া বিধানসভা এলাকা থেকে অন্তত ১৫ হাজার তৃনমূল সমর্থক আসন্ন ব্রিগেড সমাবেশে শামিল হবে ।’

নোয়াপাড়ার ব্রিগেডের এই প্রস্তুতি সভায় দলীয় সাংসদ দীনেশ ত্রিবেদী, স্থানীয় বিধায়ক সুনীল সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, নৈহাটির বিধায়ক তথা নব নিযুক্ত পরিষদিয় সচিব পার্থ ভৌমিক, ভাটপাড়ার বিধায়ক তথা পুরপ্রধান অর্জুন সিং সহ গারুলিয়া, উত্তর বারাকপুর পুরসভা এবং মোহনপুর ও শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিরা এবং স্থানীয় কয়েক হাজার তৃনমূল কংগ্রেস সমর্থকরা ।

The post বিনাশ কালে বুদ্ধি নাশ হয়েছে: বিস্ফোরক এই তৃণমূল সাংসদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rR0Q6M
via IFTTT

Comments