আফগান সেনার হাতে নিহত ৮ তালিবান জঙ্গি
কাবুল: আফগান সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হেরাত প্রদেশে৷ নিহত আট তালিবান জঙ্গি৷ এই সংঘর্ষে জখম ১৫ জন৷
আফগান সেনা কম্যান্ডার জিয়ারাত সাহ আবেদ টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আফগানিস্তানের ওবে প্রদেশের সায়ানে রয়েছে সেনা চেরপোস্ট৷ সেখানেই প্রথমে আক্রমণ করে তালিবান জঙ্গিরা৷ শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই৷
গত কয়েকদিন ধরেই ওই আঞ্চলে জঙ্গিরা সক্রিয় ছিল৷ তাদের আক্রমণে জেরবার হয়ে পড়েছিল স্থানীয়রা৷ এদিন সেনা জঙ্গি গুলির লড়াইতে স্থানীয়দেরও ক্ষয়ক্ষতি হয়৷ সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আট তালিবান জঙ্গির দেহ৷ আহত ১৫ জন৷
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত সিরিয়া, আফগানিস্থান থেকে সেনা প্রত্যাহার করা হবে৷ তারপর থেকেই আফগানিস্তানের পশ্চিমপ্রান্তে সক্রিয় হয়েছে তালিবানরা৷ তাদের সামাল দিতে দেশজুড়ে বেড়েছে আফগান সেনার নজরদারি৷ তার জেরেই তালিবানদের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে৷
The post আফগান সেনার হাতে নিহত ৮ তালিবান জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Aeb3yC
via IFTTT
Comments
Post a Comment