তিস্তা থেকে অবৈধভাবে বালি তোলা রুখতে ফের অভিযান
জলপাইগুড়ি: অবৈধভাবে তিস্তা থেকে বালি তোলা রুখতে পুলিশকে সঙ্গে নিয়ে ফের অভিযানে নামল ভূমি ও ভূমি রাজস্ব দফতর৷ শুক্রবারের পর শনিবার ফের এই অভিযানে নেমে বাজেয়াপ্ত করা হল দুটি জেসিপি সহ ৬ ডাম্পার৷
সূত্রের খবর, জলপাইগুড়িতে তিস্তার মাঝে জেসিপি নামিয়ে বালি তোলার হচ্ছিল বলে খবর পান জলপাইগুড়ি ব্লক ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব হালদার৷

এরপর পুলিশকে সঙ্গে নিয়ে দক্ষিণ বিবেকানন্দ পল্লী এলাকায় অভিযানে নামেন তারা৷ বালি তোলার অনুমতি না থাকা সত্ত্বেও অবৈধভাবে এই কাজ চলছিল৷
পড়ুন: উত্তপ্ত মালদহ: গাড়ির ধাক্কায় নিহত ২, আহত ৪০

পড়ুন: খোদ কলকাতায় উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা
গতকালের পর আজ ফের এই বালি তোলার বিরুদ্ধে অভিযান চালানো হয়৷ আর এই অভিযান চালিয়েই জেসিপি ও ডাম্পার বাজেয়াপ্ত করা হয়৷
The post তিস্তা থেকে অবৈধভাবে বালি তোলা রুখতে ফের অভিযান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q77UFP
via IFTTT
Comments
Post a Comment