বেসরকারি বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু সবজি ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া সংলগ্ন কোলশুলী এলাকায়। মৃতের নাম অশোক দে (৫৫)৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খিচকা গ্রামের অশোক দে নামে ওই সবজি ব্যবসায়ী এদিন একটি বেসরকারি বাসের ছাদে বাঁকুড়া থেকে খিচকা গ্রামে ফিরছিলেন। কোলশুলি এলাকায় বাসটি ঢোকার মুখে তিনি কোনও কারণে ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে তালডাংরা ব্লক হাসপাতালে নিয়ে যান৷

সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ওই বাসটিকে আটক করেছেন। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

অতি মুনাফার লোভে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে নিয়মিত বেসরকারি বাসগুলি ছাদে যাত্রী তুলছে। সব দেখে শুনেও পুলিশ নির্বিকার বলে অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকার মানুষ সরব হয়েছেন।

The post বেসরকারি বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু সবজি ব্যবসায়ীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VaPc3O
via IFTTT

Comments