হিরোশিমার পরমাণু বোমা লজ্জা পায় ক্রাকাতোয়ার আগুন বিস্ফোরণকে
পরমাণু বিস্ফোরণ ? তখনও কেউ এসব নিয়ে ভাবতেই পারেননি৷ তবে অণু-পরমাণুর ভেঙে যাওয়া নিয়ে গবেষণার রূপরেখা তৈরি হচ্ছিল বৈকি৷ কা হতে পারে তার আন্দাজই মেলা কঠিন৷ তেমনই সময়ে এক প্রাকৃতিক বিস্ফোরণ দেখিয়ে দিয়েছিল তার শক্তি৷ জেগে গিয়েছিল ভয়ঙ্কর আগুনে দানব ক্রাকাতোয়া৷ ১৩৫ বছর পূর্বে এই আগ্নেয়গিরি যতটা ক্ষমতা দেখিয়েছিল তা পরবর্তী সময়ে হিরোশিমায় আছড়ে পড়া পরমাণু বোমা লিটল বয়কে লজ্জায় ফেলেছে৷
শতাব্দী পার করে আবারও সক্রিয় ইন্দোনেশিয়ার আগুন পাহাড় ক্রাকাতোয়া৷ এই আগ্নেয়গিরি জেগে যাওয়ার কারণে দেশটি এখন মৃত্যুপুরী৷ আগুন পাহাড় ফেটে যাওয়ায় সামুদ্রিক তলদেশে যে প্রবল ধাক্কা লেগেছে তার জেরে তৈরি সুনামিতে এখন বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ ১০,২০, ৫০, ১০০…
ক্রাকাতোয়ার পেট থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে লাভার স্রোত৷ সেই গরম পাথর গলার জ্বালাধরা আগুন ছিটকে উঠছে৷ শেষের দিন ‘মহাপ্রলয়’ কি চলেই এসেছে ? আগেও এই দেশটিতে বারে বারে জেগেছে আগ্নেয়গিরি৷ মাউন্ট সিনাবুং তারই অন্যতম৷ কিন্তু ক্রাকাতোয়া ঘুম ভাঙতেই সব নজির ছারখার করার জন্য হুঙ্কার ছেড়েছে৷ আগুনের স্রোত নেমে আসছে জনজীবন ছারখার করতে৷ আর অন্যদিকে ভারত মহাসাগরের তৈরি হওয়া সুনামির ধাক্কায় তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ সুমাত্রা৷ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ঘর বাড়ি৷ প্লাবিত হয়ে যায় রাস্তা৷ গাড়িগুলি জলের তোড়ে ভেসে যায়৷ এই ঘটনা ১৪ বছর আগের ভয়াবহ সুনামির স্মৃতিকে ফিরিয়ে এনেছে৷ ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সুনামি হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়৷ গত বছর সেপ্টেম্বর মাসে ভূমিকম্পের জেরে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়ার পালু৷
কিন্তু সেই ঘটনা ? ১৮৮৩ সালের আগস্ট মাসের ২৬ ও ২৭ তারিখে আরও ভয়ঙ্কর রূপ ছিল ক্রাকাতোয়ার৷ বিভিন্ন নথিতে লেখা রয়েছে, ১৬৫টি গ্রাম ও শহর ধ্বংস হয়েছিল৷ অন্তত ১৩২টি গ্রাম মাটিতে মিশে গিয়েছিল। সরকারী হিসাবে ৩৬,৪১৭ জনের মৃত্যু হলেও, তার সংখ্যাটা অনেক বেশি বলেই মনে করা হয়৷
প্রকৃতি বিজ্ঞানীরা পরে গবেষণা করে দেখেছেন- ক্রাকাতোয়ার অগ্নিবর্ষণের বিস্ফোরণ প্রায় ৩০০০ কিলোমিটার দূরের অস্ট্রেলিয়ার পার্থ, প্রায় ৪৮০০ কিলোমিটার দূরের মরিশাসের রড্রিগুয়েজ দ্বীপেও শোনা গিয়েছিল৷ প্রায় ২৫ ঘন কিলোমিটার গরম পাথর, ছাই, আগুনের স্রোতে নির্গত হয়৷ পরেও ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি জেগেছে৷ কিন্তু ১৮৮৩ সালের মতো এরকম ভয়ঙ্কর রূপ দেখা যায়নি৷
প্রকৃতির বিস্ফোরণ কত ক্ষমতা ধরে তা দেখা গেল আবার৷ এ যেন অমোঘ এক বার্তা- মানুষ তুমি সাবধান হও৷ না হলে…
The post হিরোশিমার পরমাণু বোমা লজ্জা পায় ক্রাকাতোয়ার আগুন বিস্ফোরণকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EIen8j
via IFTTT
Comments
Post a Comment