১০০ টাকার কয়েন প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি: ১০০ টাকার কয়েন প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে সম্মান জানতে এই কয়েন প্রকাশ্যে আনল মোদী সরকার। বাজপেয়ীর জন্মবার্ষিকী সুশাসন দিবস হিসাবে আজ পালন করছে মোদী সরকার। আর সেই উপলক্ষ্যেই এই কয়েনের আত্মপ্রকাশ। প্রসঙ্গত, চলতি বছরের ১৬ অগস্ট প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী৷ তনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেন৷ দেশের বহু স্থানের নাম তার নামেই রাখা হয়েছে৷ তবে তাঁকে শ্রদ্ধা জানাতে কয়েন তা একেবারেই প্রথম।
কি আছে এই কয়েনে?
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর ছবি রয়েছে ১০০ টাকার কয়েনে৷ এর ওজন ৩৫ গ্রাম হবে বলে জানা গিয়েছে৷ আধিকারিক সূত্রের খবর অনুযায়ী, কয়েনটির একদিকে অটলজির নাম এবং ছবি থাকবে৷

এও জানা গিয়েছে, নামটি দেবনাগরী অক্ষরে লেখা থাকবে৷ ছবির নীচে অটলজির জন্ম সাল ১৯২৪ এবং প্রয়াণবার্ষিকী ২০১৮-র উল্লেখও থাকবে৷ কয়েনটির অন্য পিঠে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন৷ নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে৷ দেবনাগরী অক্ষরে যেমন ভারত লেখা থাকবে, তেমনই ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে এই কয়েনে৷ স্তম্ভের নীচে টাকার চিহ্ন এবং ১০০ লেখা থাকবে৷

কয়েনের আত্মপ্রকাশের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা বিশ্বাস করা কঠিন যে তিনি আমাদের সঙ্গে নেই। তবুও তাঁর ভালোবাসা সমাজের সকল মানুষকে অনুপ্রাণিত করে। শুধু তাই নয়, বাজপেয়ীকে সম্মান জানায়।
The post ১০০ টাকার কয়েন প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Sh0Fgn
via IFTTT
Comments
Post a Comment