বিকট শব্দে কেঁপে উঠল কলকাতা

স্টাফ রিপোর্টার, কলকাতা: গড়িয়ার বোড়ালে কেক কারখানায় বিস্ফোরণ৷ আহত কারখানার ১০ জন কর্মী৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে৷ এলাকায় আতঙ্ক৷

সূত্রের খবর, কেক কারখানায় মধ্যে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়৷ ছুটে যান স্থানীয়রা৷ কেক কারখানায় মেশিনে বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়৷ ঘটনার পর কারখানার মধ্যেই পড়ে ছিলেন আহত কর্মীরা৷ তাদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷

কেক কারখানায় রাখা গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ, নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে? খতিয়ে দেখছে পুলিশ৷

The post বিকট শব্দে কেঁপে উঠল কলকাতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GCSoBZ
via IFTTT

Comments